October 27, 2026, 5:49 am
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

নরসিংদীর পলাশে ৫১ পিস ইয়াবাসহ ‘মাদক সম্রাট’ টিটু গ্রেপ্তার

নাজমুল হাসান
Oplus_0

 

নাজমুল হাসান ( নরসিংদী)- প্রতিনিধি

 

নরসিংদীর পলাশ উপজেলায় ৫১ পিস ইয়াবাসহ মো. টিটু মিয়া (২৮) নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৩ জুলাই) সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গজারিয়া ইউনিয়নের পারুলিয়া মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত টিটু মিয়া গজারিয়া ইউনিয়নের ইছাখালি গ্রামের আবুল হোসেনের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, “গ্রেপ্তার টিটু মিয়া এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে পারুলিয়া মোড় ও ইছাখালি গ্রামজুড়ে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল। তার কারণে এলাকার যুব সমাজ ধ্বংসের দিকে যাচ্ছিল। শুধু তাই নয়, মাদককে ঘিরে ওই এলাকায় বিভিন্ন অপরাধও সংঘটিত হয়ে আসছিল।”

তিনি আরও জানান, টিটু মিয়ার দেহ তল্লাশি করে ৫১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। দুপুরেই তাকে আদালতে প্রেরণ করা হয়।

স্থানীয়দের ভাষ্য, টিটু দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিল। তার গ্রেপ্তারের খবরে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরেছে।

www.daynik36july.com



আমাদের পেজ লাইক করুন