শওকতুল ইসলাম
চকরিয়া প্রতিনিধি
পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে চকরিয়া গণ অধিকার পরিষদের পথসভায় ডাকসুর সাবেক ভিপি ও বর্তমান গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের উপস্থিতিতে তাকে এক পলক দেখার জন্য দূর দূরন্ত থেকে নেতাকর্মীরা আসতে থাকে।বিকাল ৪ টায় অনুষ্ঠান শুরু হওয়ার কথা থাকলেও তার পূর্বে পথসভাস্হল চকরিয়া জনতা শপিং এ ব্যাপক নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যায়।নির্ধারিত সময়ের শুরুতে স্হানীয় গণ অধিকার পরিষদের নেতৃত্ব বক্তব্য রাখেন।নেতারা বলেন কোটা আন্দোলনের অন্যতম সমন্বয় ২৪ জুলাইয়ের গনঅভ্যুত্থানের সম্মুখ যোদ্ধা ভিপি নুরুল হক নুরের চকরিয়া আগমনে চকরিয়ায় উৎসবের আমেজ বিরাজ করছে।বাদে মাগরিব ভিপি নুর হক নুরের উপস্হিতিতে পথসভা কানায় কানায় ভরপুর হয়ে যায়। নূর তার বক্তব্যে সাবেক স্বৈরাচারী সরকারের ব্যাপক সমালোচনা করেন।নূর আরও বলেন এখন জনগণ আর আগের মত বোকা নেই।তারা এখন নতুন নেতৃত্বে বিশ্বাসী। এসময় তিনি আগামী নির্বাচনে গণঅধিকার পরিষদের নেতৃত্বকে বিজয়ী করার আহবান জানান।
www.daynik36july.com