অনুসন্ধানী রিপোর্ট – প্রথম পর্ব
মনিরুল ইসলাম
প্রতিনিধি, লালমাই উপজেলা, কুমিল্লা
৫ আগস্টের পর বাগমারা উত্তর ইউনিয়নে একটি প্রতারণামূলক কার্যক্রমের অভিযোগ উঠে এসেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, একদল ব্যক্তি ইউনিয়নের সাধারণ জনগণকে গ্যাস সংযোগ পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে প্রতি পরিবার থেকে ২০০০ থেকে ৫০০০ টাকা পর্যন্ত আদায় করেছে। শুধু তাই নয়, টাকার পাশাপাশি ভুক্তভোগীদের জাতীয় পরিচয়পত্রের (আইডি) ফটোকপি পর্যন্ত সংগ্রহ করা হয়।
অভিযোগকারী সাধারণ মানুষ বলছেন, “গ্যাস সংযোগের কোনো কার্যক্রম এখনো দৃশ্যমান নয়। কেবল টাকা আর আইডির ফটোকপি নিয়ে তারা যেন উধাও।”
স্থানীয় এক প্রবীণ বাসিন্দা ক্ষোভের সাথে জানান,
“যদি সত্যি গ্যাস লাইন দিত, এতদিনে কাজ শুরু হতো। এখন শুধু ভয় পাচ্ছি, আইডির কপি দিয়ে যদি অন্য কোনো অপরাধ হয়!”
ভুক্তভোগীরা এখন প্রতারণায় জড়িতদেরকে এক প্রকার আল্টিমেটাম দিয়েছেন—
“অতিসত্ত্বর গ্যাস সংযোগের ব্যবস্থা করুন, অথবা আমাদের টাকা ফেরত দিন। তা না হলে প্রমাণসহ আপনাদের মুখোশ উন্মোচন করা হবে জনসম্মুখে—ইনশাআল্লাহ।”
এ বিষয়ে আরো তথ্য সংগ্রহ করা হচ্ছে। পরবর্তী পর্বে প্রকাশিত হবে—
আপনার এলাকাতেও এমন কিছু ঘটছে কি? আমাদের জানান।
আরও আপডেট পেতে চোখ রাখুন – www.daynik36july.com
চলবে…
www.daynik36july.com