October 27, 2026, 5:54 am
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

মাধবদীতে ৬০ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার

নাজমুল হাসান
Oplus_0

মাধবদীতে ৬০ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার

নাজমুল হাসান ( নরসিংদী)

নরসিংদীর মাধবদীতে ৬০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ জুলাই) ভোরে মাধবদী পৌর শহরের খনমর্দী এলাকা থেকে একটি সন্দেহজনক পিকআপ ভ্যান তল্লাশি করে এই বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার ধামাউরা গ্রামের মৃত মতি মিয়ার ছেলে মোঃ খোকন মিয়া (২৫) এবং সদর উপজেলার আহরন্দ গ্রামের সাইদুর রহমানের ছেলে মোঃ নিরব আহমেদ (১৯)।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, “ঢাকা মেট্রো-ন-১৬-৯৮৪৭ নম্বরের একটি নীল-হলুদ রঙের পিকআপ ভ্যান সন্দেহজনক মনে হলে সেটি থামিয়ে তল্লাশি চালানো হয়। পরে গাড়ির বডির নিচে তৈরি করা গোপন চেম্বার থেকে ৬০ কেজি গাঁজা ভর্তি বস্তা উদ্ধার করা হয়।”

গ্রেপ্তারের পর তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে দুপুরে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন জড়িত রয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। তাদের আটকের জন্য অভিযান চলছে বলেও জানান ওসি নজরুল ইসলাম।



আমাদের পেজ লাইক করুন