October 27, 2026, 6:01 am
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

ভারত থেকে ‘পুশ ইন’: বকশীগঞ্জ সীমান্ত দিয়ে দেশে ফিরেছেন ৭ বাংলাদেশি

আফজাল শরীফ
Oplus_0

🖊️ আফজাল শরীফ, বকশীগঞ্জ প্রতিনিধি

১০ জুলাই ২০২৫ |  জামালপুর

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর সীমান্ত দিয়ে ভারত থেকে সাতজন বাংলাদেশি নাগরিককে ‘পুশ ইন’ করা হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) ভোররাতে ১০৮৩ নম্বর সীমান্ত পিলার সংলগ্ন এলাকা দিয়ে তাদের দেশে পাঠানো হয় বলে স্থানীয় সূত্র নিশ্চিত করেছে।

পুশ ইন হওয়া সাতজনের মধ্যে চারজন নারী এবং তিনজন পুরুষ রয়েছেন। সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় স্থানীয় বাসিন্দারা তাদের আটক করে পুলিশে সোপর্দ করে।

আটককৃত ব্যক্তিরা হলেন—
🔸 মোহাম্মদ বেলায়েত খান (৫৫) ও তার ছেলে মোহাম্মদ ইসলাম (২২), পাটমারা গ্রাম, মোড়েলগঞ্জ, বাগেরহাট।
🔸 তাসলিমা (৫০) ও তার ছেলে কুরবান আলী (২৫), বগাইল গ্রাম, মোকসেদপুর, ফরিদপুর।
🔸 সুমি আক্তার (৩০) ও রুমি আক্তার সোহাগী (২০), বিশ্বাসপাড়া, নূর নগর, খালিশপুর, খুলনা।
🔸 মায়া (৩২), ঘুটাবাছা গ্রাম, পাথরঘাটা, বরগুনা।

স্থানীয় ইউপি সদস্য মোতালেব মিয়া জানান, “ভোর ৪টার দিকে আমার ভাতিজা ঢাকা থেকে ফিরছিল। এ সময় সে সীমান্ত এলাকায় কিছু অপরিচিত লোককে ঘোরাফেরা করতে দেখে আমাকে জানায়। আমি গ্রামবাসীদের নিয়ে গিয়ে তাদের আটক করি।”

এ বিষয়ে বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শকের আহাম্মেদ বলেন, “আটককৃতরা জানিয়েছে, তারা জীবিকার তাগিদে বিভিন্ন সময়ে দালালের মাধ্যমে ভারতে গিয়েছিল। তবে ভারতীয় কর্তৃপক্ষের হাতে আটক হওয়ার পর তাদের বাংলাদেশ সীমান্তে পুশ ইন করা হয়। পরিচয় যাচাই শেষে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।”

বাংলাদেশ-ভারত সীমান্তে পুশ ইন কার্যক্রম নিয়ে দীর্ঘদিন ধরেই মানবাধিকার সংগঠনগুলো উদ্বেগ প্রকাশ করে আসছে। তারা বলছেন, এভাবে নাগরিকদের ফেরত পাঠানো মানবিক ও কূটনৈতিক দিক দিয়ে অনুপযুক্ত এবং এ বিষয়ে দ্বিপাক্ষিক আলোচনা হওয়া প্রয়োজন।


www.daynik36july.com



আমাদের পেজ লাইক করুন