October 27, 2026, 5:48 am
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

ডিগ্রিরচরের প্রেমিক প্রেমিকা ধরা পড়ার পর থানায়, ছেলের অনীহা বিয়েতে, মেয়েপক্ষের আগ্রহ

মোখলেছুর রহমান
Oplus_0

তারিখঃ ১০/০৭/২০২৫ ইং

ডিগ্রিরচরের প্রেমিক প্রেমিকা ধরা পড়ার পর থানায়, ছেলের অনীহা বিয়েতে, মেয়েপক্ষের আগ্রহ

মোঃ মোখলেছুর রহমান উপজেলা প্রতিনিধি:

জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার একটি প্রেমঘটিত ঘটনার নাটকীয় পরিণতি ঘটেছে। স্থানীয় সূত্রে জানা যায়, মো: ফরমান (বাবা: আজম), পাথরেরচর সফরতলি এলাকার বাসিন্দা এবং মোছা: মুক্তাররানি (বাবা: মুনতাজ), ডিগ্রিরচর পশ্চিম পাড়ার মেয়ে—তারা দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে জড়িত ছিলেন।

গতকাল মঙ্গলবার (০৯ জুলাই ২০২৫) তাদের সম্পর্ক এলাকায় জানাজানি হলে স্থানীয় জনগণের হাতে প্রেমিক যুগলটি ধরা পড়ে। পরবর্তীতে স্থানীয় সানন্দবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ এসে তাদের হেফাজতে নেয় এবং সেদিন রাতেই তাদের দেওয়ানগঞ্জ মডেল থানায় প্রেরণ করে।

এ বিষয়ে জানা গেছে, মেয়ের পরিবার তাদের মেয়েকে ওই ছেলের সঙ্গে বিয়ে দিতে সম্মত হলেও ছেলে মো: ফরমান বিয়েতে আগ্রহ প্রকাশ করেননি। এতে করে দুই পরিবারের মধ্যে উত্তেজনা এবং দোটানা সৃষ্টি হয়েছে।

এ ঘটনার পর স্থানীয় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পড়ে দেওয়ানগঞ্জ মডেল থানায় দু-পক্ষের সম্মিলিতভাবে তাদের বিয়ে সম্পন্ন হয় ।

www.daynik36july.com



আমাদের পেজ লাইক করুন