October 29, 2026, 4:26 am
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

একদিনেই বদলে গেল সিদ্ধান্ত: বহিষ্কারের ২৪ ঘণ্টার মধ্যেই দলে ফিরলেন যুবদল নেতা মনির

নাজমুল হাসান
Oplus_0

নাজমুল হাসান, নরসিংদী

পলাশ উপজেলা প্রতিনিধি:

নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়ন যুবদলের সভাপতি মনিরুজ্জামান মনিরকে বহিষ্কারের ২৪ ঘণ্টার মধ্যেই আবারও দলে ফিরিয়ে নেওয়া হয়েছে। বুধবার (৯ জুলাই) রাতে এ সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেন নরসিংদী জেলা যুবদলের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সরকার হাসান।

তিনি জানান, “আজ আমরা ঢাকায় কেন্দ্রীয় যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে নরসিংদী জেলা এবং পলাশ উপজেলা যুবদলের নেতৃবৃন্দের সম্মতিক্রমে মনিরের বহিষ্কার আদেশ প্রত্যাহার করেছি। ভিডিও ফুটেজ ও তথ্য-প্রমাণে তার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। ফলে মামলাটিও মিথ্যা প্রমাণিত হয়েছে।”

এর আগে মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে জেলা যুবদলের সহ-দপ্তর সম্পাদক নাজমুল ইসলাম সুমনের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে মনিরকে বহিষ্কারের কথা জানানো হয়। অভিযোগ ছিল, তিনি দলীয় আদর্শবিরোধী কর্মকাণ্ডে জড়িত ছিলেন।

তবে এই বহিষ্কার আদেশ ঘিরে শুরু হয় তীব্র বিতর্ক। সাধারণ সম্পাদক হাসান দাবি করেন, তার অনুমতি ছাড়া এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, যা সরাসরি দলীয় গঠনতন্ত্র লঙ্ঘনের শামিল। অনেকেই মনে করছেন, দলীয় কোন্দল থেকেই এই বহিষ্কার আদেশ এসেছে, যা যুবদলের অভ্যন্তরীণ শৃঙ্খলায় অস্থিরতা তৈরি করেছে।

প্রসঙ্গত, ৩ জুলাই ডাঙ্গা ইউনিয়নে কনফিডেন্স সিমেন্টের নির্মাণাধীন কারখানায় সশস্ত্র হামলার ঘটনায় মনিরকে প্রধান আসামি করে একটি চাঁদাবাজির মামলা দায়ের করে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। ৫ জুলাই রাতে তাকে গ্রেপ্তার করে পুলিশ এবং ৬ জুলাই আদালতে সোপর্দ করে।

৮ জুলাই মনিরকে আদালতে তোলার পর তার মুক্তির দাবিতে শতাধিক নেতাকর্মী বিক্ষোভ মিছিল করেন। শেষ পর্যন্ত কেন্দ্রীয় যুবদলের হস্তক্ষেপে বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হয় এবং মনির আগের পদে পুনর্বহাল হন।


www.daynik36july.com



আমাদের পেজ লাইক করুন