নাসিরনগরে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বিএনপির বিশাল জনসভা
মোঃ সাইফুল ইসলাম, নাসিরনগর (ব্রাহ্মণবাড়ীয়া) প্রতিনিধি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা রাষ্ট্রকাঠামো সংস্কার কর্মসূচি বাস্তবায়নের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে অনুষ্ঠিত হলো এক বিশাল জনসভা।
মঙ্গলবার (৮ জুলাই) বিকেলে কুন্ডা ইউনিয়নের তুল্লাপাড়া গৌরমন্দির মাঠে আয়োজিত এ জনসভায় বিভিন্ন ইউনিয়ন ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উপচে পড়া উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
সভায় সভাপতিত্ব করেন ৪নং তুল্লাপাড়া ওয়ার্ড বিএনপির সভাপতি নুর উদ্দিন পাঠান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহ-সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট একেএম কামরুজ্জামান মামুন।
সঞ্চালনার দায়িত্বে ছিলেন তুল্লাপাড়া ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মজিদ।
এছাড়াও বক্তব্য রাখেন—
জনসভায় আরও উপস্থিত ছিলেন— হোসাইন ভূঁইয়া, পাভেল খান, ফাইজুল ইসলাম, অলিউর রহমান, আবুল খায়ের, আমীর পাঠান, নাজমুল ইসলাম, দুলাল মিয়া, তৌফিক মিয়া, স্বপন মিয়া, জুয়েল আহমেদ এবং আনোয়ার হোসেন ফাতু।
বক্তারা বলেন, দেশের চলমান সংকট থেকে উত্তরণে একটি কার্যকর ও টেকসই রাষ্ট্রকাঠামো সংস্কার সময়ের দাবিতে পরিণত হয়েছে। তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি বর্তমান সময়ের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক।
তাঁরা আরো বলেন, বিএনপি জনগণের হারানো অধিকার পুনরুদ্ধারে দৃঢ় প্রতিজ্ঞ।
www.daynik36july.com