সাংবাদিকতায় সততা ও সাহসিকতার স্বীকৃতি: সম্মাননা স্মারক পেলেন মো. আইয়ুব
🖊️ শওকতুল ইসলাম, প্রতিনিধি – চকরিয়া
চকরিয়ার কাকারার কৃতি সন্তান, তুখোড় ছাত্রনেতা ও নির্ভীক সাংবাদিক আলহাজ্ব মো. আইয়ুব সম্প্রতি সম্মানিত হয়েছেন “দৈনিক দেশের কথা” পত্রিকার পক্ষ থেকে।
গত ৫ জুলাই, দীর্ঘদিন ধরে সৎ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতা করার স্বীকৃতিস্বরূপ তাকে “সম্মাননা স্মারক” প্রদান করে পত্রিকাটির কর্তৃপক্ষ। জেলা প্রতিনিধি হিসেবে তার নিরলস পরিশ্রম, সত্যনিষ্ঠ অনুসন্ধান ও জনস্বার্থে সাংবাদিকতার প্রয়াসের জন্যই এই সম্মান তাকে প্রদান করা হয়।
এ প্রসঙ্গে দৈনিক ৩৬ জুলাই-কে দেওয়া এক প্রতিক্রিয়ায় মো. আইয়ুব বলেন—
“এই অর্জন আমার একার নয়। সত্য প্রকাশে আমার অটল বিশ্বাস, সমাজের কল্যাণে সাহসী সাংবাদিকতার যে ব্রত নিয়েছি, সেটাই আমাকে আজকের এই সম্মানে পৌঁছে দিয়েছে। সত্যের পথে হাঁটার জন্য যত বাধাই আসুক না কেন, থেমে থাকব না।”
তিনি আরও বলেন, সমাজকে আলোকিত করতে হলে সত্যনিষ্ঠ ও নির্ভীক সাংবাদিকতার বিকল্প নেই।
এ অর্জনের জন্য তিনি সকল শুভাকাঙ্ক্ষী, সহকর্মী ও পত্রিকা পরিবারকে কৃতজ্ঞতা জানান এবং ভবিষ্যতের পথচলায় সকলের দোয়া কামনা করেন
www.daynik36july.com