October 27, 2026, 10:45 am
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

বরগুনায় ডেঙ্গু সচেতনতায় ‘আশা’র ফ্রি মেডিকেল ক্যাম্প ও উপকরণ বিতরণ

কাশেম হাওলাদার
Oplus_0

বরগুনায় ডেঙ্গু সচেতনতায় ‘আশা’র ফ্রি মেডিকেল ক্যাম্প ও উপকরণ বিতরণ

কাশেম হাওলাদার, বরগুনা প্রতিনিধি

ডেঙ্গু পরিস্থিতি

মোকাবেলায় বরগুনায় সচেতনতামূলক কার্যক্রম চালিয়েছে এনজিও সংস্থা ‘আশা’। জেলার বিভিন্ন এলাকায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায়, ডেঙ্গু প্রতিরোধে কর্মশালা, র‌্যালি এবং ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে প্রতিষ্ঠানটি। এ সময় ৬০০ অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে এডিস মশা প্রতিরোধে মশারি, মশার কয়েল ও এন্টি মসকিটো ক্রিম বিতরণ করা হয়।

বুধবার (০৯ জুলাই) বরগুনা জেলার সেনাখালী, কাটপট্টি, পশ্চিম বরগুনা ও বটতলা এলাকায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা, র‌্যালি ও উপকরণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এছাড়া, আশার বিভিন্ন টিম এলাকার মানুষদের ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্পর্কে ধারণা দেয়। কর্মসূচিতে অংশ নেন আশা কেন্দ্রীয় কার্যালয়ের জিডিডি (কমিউনিকেশন) হাবিবুর রহমান মিয়া, ডেপুটি চিফ হেলথ অফিসার ডা. মো. আফজাল হোসেন, অ্যাসিস্ট্যান্ট চিফ হেলথ অফিসার ডা. নাজলী ইসলাম, প্রোগ্রাম অফিসার (হেলথ) মো. বজলুর রহমান, বরিশাল ডিভিশনের সিনিয়র অ্যাডিশনাল ডিভিশনাল ম্যানেজার মো. জালাল আহম্মেদ, বরগুনা জেলার সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার মো. শফিকুর রহমানসহ বরগুনা জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

www.daynik36july.com



আমাদের পেজ লাইক করুন