July 29, 2026, 6:38 pm
শিরোনাম :
নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের সুস্থতায় দোয়া মাহফিল সবুজ কুড়িগ্রাম গড়তে সবাইকে অন্তত একটি গাছ লাগাতে হবে’: জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ ‎নাসিরনগরের ধরমন্ডলে জাল টাকার নোট সহ গ্রেপ্তার -১ নাসিরনগর উপজেলা যুব এসোসিয়েশন ঢাকার নতুন কমিটি গঠন, ‎ ‎নাসিরনগরে ১০৭ পিস ইয়াবা সহ এক নারী আটক ‎ স্বেচ্ছায় পদত্যাগের পর ‘জোরপূর্বক পদত্যাগের’ অভিযোগ! বরইউড়ি মাদ্রাসার সাবেক অধ্যক্ষকে ঘিরে নতুন বিতর্ক
নোটিশ :

নাসিরনগরে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বিএনপির বিশাল জনসভা

মোঃ সাইফুল ইসলাম
Oplus_0

নাসিরনগরে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বিএনপির বিশাল জনসভা

মোঃ সাইফুল ইসলাম, নাসিরনগর (ব্রাহ্মণবাড়ীয়া) প্রতিনিধি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা রাষ্ট্রকাঠামো সংস্কার কর্মসূচি বাস্তবায়নের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে অনুষ্ঠিত হলো এক বিশাল জনসভা।
মঙ্গলবার (৮ জুলাই) বিকেলে কুন্ডা ইউনিয়নের তুল্লাপাড়া গৌরমন্দির মাঠে আয়োজিত এ জনসভায় বিভিন্ন ইউনিয়ন ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উপচে পড়া উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

সভায় সভাপতিত্ব করেন ৪নং তুল্লাপাড়া ওয়ার্ড বিএনপির সভাপতি নুর উদ্দিন পাঠান
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহ-সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট একেএম কামরুজ্জামান মামুন
সঞ্চালনার দায়িত্বে ছিলেন তুল্লাপাড়া ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মজিদ

এছাড়াও বক্তব্য রাখেন—

  • উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ
  • উপজেলা যুবদলের আহ্বায়ক মীর মোস্তফা জালাল
  • সহ-ধর্ম বিষয়ক সম্পাদক গোলাম নুর
  • উপজেলা বিএনপির সদস্য শফিকুল ইসলাম ইউনুস
  • উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এম এম মঈন
  • যুবদলের যুগ্ম আহ্বায়ক মোশারফ তালুকদার
  • কৃষক দলের যুগ্ম আহ্বায়ক ওয়াজ উদ্দিন
  • স্বেচ্ছাসেবক দলের নেতা মোঃ শামীমুল ইসলাম
  • কুন্ডা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোঃ জাকির হাসান
  • উপজেলা জাসাসের সদস্য সচিব সাদেকুর রহমান
  • ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক তাকিউল ইসলাম
  • গোকর্ণ ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক চৌধুরী ডালিম
  • কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ইশতিয়াক আহমেদ তপু
    সহ অন্যান্য নেতৃবৃন্দ।

জনসভায় আরও উপস্থিত ছিলেন— হোসাইন ভূঁইয়া, পাভেল খান, ফাইজুল ইসলাম, অলিউর রহমান, আবুল খায়ের, আমীর পাঠান, নাজমুল ইসলাম, দুলাল মিয়া, তৌফিক মিয়া, স্বপন মিয়া, জুয়েল আহমেদ এবং আনোয়ার হোসেন ফাতু

বক্তারা বলেন, দেশের চলমান সংকট থেকে উত্তরণে একটি কার্যকর ও টেকসই রাষ্ট্রকাঠামো সংস্কার সময়ের দাবিতে পরিণত হয়েছে। তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি বর্তমান সময়ের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক।
তাঁরা আরো বলেন, বিএনপি জনগণের হারানো অধিকার পুনরুদ্ধারে দৃঢ় প্রতিজ্ঞ

www.daynik36july.com



আমাদের পেজ লাইক করুন