July 28, 2026, 7:08 pm
শিরোনাম :
‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের সুস্থতায় দোয়া মাহফিল সবুজ কুড়িগ্রাম গড়তে সবাইকে অন্তত একটি গাছ লাগাতে হবে’: জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ ‎নাসিরনগরের ধরমন্ডলে জাল টাকার নোট সহ গ্রেপ্তার -১ নাসিরনগর উপজেলা যুব এসোসিয়েশন ঢাকার নতুন কমিটি গঠন, ‎ ‎নাসিরনগরে ১০৭ পিস ইয়াবা সহ এক নারী আটক ‎ স্বেচ্ছায় পদত্যাগের পর ‘জোরপূর্বক পদত্যাগের’ অভিযোগ! বরইউড়ি মাদ্রাসার সাবেক অধ্যক্ষকে ঘিরে নতুন বিতর্ক জেলা এনসিপির সংবাদ সম্মেলন আগামীকাল কুড়িগ্রামে আসছেন আখতার, সার্জিস ও নাসীরুদ্দীন পাটওয়ারী
নোটিশ :

কালুখালীতে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, আহত অন্তত ৪

আক্কাস আলী খান
Oplus_0

 

কালুখালীতে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, আহত অন্তত ৪

 

🖋 আক্কাস আলী খান

রাজবাড়ী, বালিয়াকান্দি প্রতিনিধি

৯ জুলাই ২০২৫

 

রাজবাড়ীর কালুখালী উপজেলায় বিআরটিসি বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত চারজন যাত্রী আহত হয়েছেন। বুধবার (৯ জুলাই) দুপুর ২টার দিকে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের বাংলাদেশ হাট এলাকার আমবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, রাজবাড়ী থেকে কুষ্টিয়াগামী একটি বিআরটিসি বাসের সঙ্গে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষটি ঘটে খাগজানা মোড় সংলগ্ন আমবাড়িয়া স্কুলের সামনে, যেখানে দু’টি যানবাহনের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এতে বাসের অন্তত চারজন যাত্রী গুরুতর আহত হন।

 

দুর্ঘটনার পর স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে পাঠান। খবর পেয়ে কালুখালী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বন্ধ হয়ে পড়া সড়কে যান চলাচল স্বাভাবিক করে।

 

এ রিপোর্ট লেখা পর্যন্ত আহতদের নাম-পরিচয় ও দুর্ঘটনার প্রকৃত কারণ জানা যায়নি।

 

➡️ এ জাতীয় আরও সংবাদ পড়তে ভিজিট করুন: www.daynik36july.com



আমাদের পেজ লাইক করুন