October 29, 2026, 5:15 am
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

নাসিরনগরে ছাত্রদল নেতা খুনের জেরে গ্রাম ছাড়া শতাধিক পরিবার,

খ .ম জায়েদ হোসেন
Oplus_0

নাসিরনগরে ছাত্রদল নেতা খুনের জেরে গ্রাম ছাড়া শতাধিক পরিবার, অগ্নিসংযোগ ও লুটপাটে ধ্বংস ৪০টি ঘরবাড়ি-দোকান

খ. ম. জায়েদ হোসেন, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ভয়াবহ সহিংসতা ছড়িয়ে পড়েছে। গত ৫ জুলাই শনিবার, মোল্লা গোষ্ঠী ও উল্টা গোষ্ঠীর রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত হন ছাত্রদল নেতা ও চাতলপাড় ইউনিয়ন ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক সোহরাব মিয়া (২৫)। এ ঘটনার জেরে এক পক্ষের হামলায় জ্বলে গেছে অন্য পক্ষের বাড়িঘর, দোকানপাট, গাছপালা, খরের গাদা, এমনকি পোষা প্রাণী পর্যন্ত।

সংঘর্ষের প্রভাবে—

  • অন্তত ৫টি বাড়িতে অগ্নিসংযোগ
  • ৩০টিরও বেশি ঘরে ও ৬টি দোকানে লুটপাট
  • গ্রাম ছেড়েছে অন্তত ২০০ শিক্ষার্থী পরিবার
  • ব্যবসায়ীরা হারিয়েছে প্রায় ২০ কোটি টাকার মালামাল

গ্রামে গিয়ে দেখা যায়—পোড়া ঘরের ছাই, ভাঙা আসবাব, ধোঁয়ার গন্ধ, আর নারীদের বুকফাটা কান্না। জনশূন্য গ্রামে যেন যুদ্ধবিধ্বস্ত দৃশ্য!

ষাটোর্ধ্ব মমতাজ বেগম বলেন:
“আমরা কোনো পক্ষেই ছিলাম না। তারপরও বাড়িঘর ভেঙে সব লুটে নিয়ে গেছে। পানির টিউবওয়েল পর্যন্ত তুলে নিয়ে গেছে। এখন খেতেই ঘুমাই!”

সাফিয়া বেগমের কান্নাজড়িত কণ্ঠ:
“ঘর তুলেছিলাম ঋণ নিয়ে, এখন পুড়ে ছাই হয়ে গেছে।”

অন্তঃসত্ত্বা কুহিনূর বেগম বলেন:
“অস্ত্রের মুখে গলা থেকে স্বর্ণ লুট, এমনকি ওষুধ পর্যন্ত নিয়ে গেছে।”

শিক্ষা ব্যবস্থায় বিপর্যয়:
কাঠালকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫০০ শিক্ষার্থীর মধ্যে অর্ধেকই অনুপস্থিত। ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণিতে ২১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়নি। আতঙ্কে আত্মগোপনে আছেন একজন শিক্ষক।

ব্যবসায়ীদের কান্না:
চাতলপাড় বাজারের চালের আড়ত, বিকাশ, মোবাইল ও রড-সিমেন্টের দোকানে লুটপাট। ব্যবসায়ী হামজা জানান, “আমার ২৫ লাখ টাকা ও দোকানের সবকিছু লুটে নিয়ে গেছে। এখন পথে বসেছি।”

পুলিশ-প্রশাসনের সীমাবদ্ধতা:
চাতলপাড় তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. রফিকুল ইসলাম বলেন:
“জনবল কম, যানবাহন নেই। হামলাকারীরা টেঁটা-বল্লম নিয়ে নেমে পড়ে, পরিস্থিতি খুবই উত্তপ্ত ছিল।”

চেয়ারম্যানের হতাশা:
চাতলপাড় ইউপি চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম বলেন:
“দুই গোষ্ঠীর দাঙ্গায় আমি চাইলেও নিয়ন্ত্রণে আনতে পারিনি। খুবই অনুতপ্ত।”

এখন পর্যন্ত কোনো মামলা হয়নি:
নাসিরনগর থানার অফিসার ইনচার্জ মো. আজহারুল ইসলাম দৈনিক ৩৬ জুলাই পত্রিকাকে জানান,
“মামলা প্রক্রিয়াধীন রয়েছে, পরিস্থিতি এখন শান্ত।”

সংক্ষেপে ঘটনার পেছনের কারণ:
স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল এবং জাসাসের অভ্যন্তরীণ গোষ্ঠীগত দ্বন্দ্বই মূল কারণ। মোল্লা গোষ্ঠী বনাম উল্টা গোষ্ঠীর মধ্যে বহুদিনের আধিপত্য বিস্তারের দ্বন্দ্বই প্রাণঘাতী সহিংসতায় রূপ নেয়।


তথ্য সংগ্রহে: নিজস্ব প্রতিবেদক দল
প্রকাশিত: দৈনিক ৩৬ জুলাই
🖊️ সম্পাদনা: মাকসুদুর রহমান


 



আমাদের পেজ লাইক করুন