October 27, 2026, 4:41 am
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

১১ মাস আত্মগোপনে থাকার পর হত্যা মামলার আসামি মঞ্জু কমলাপুরে গ্রেপ্তার

নাজমুল হাসান
Oplus_0

১১ মাস আত্মগোপনে থাকার পর হত্যা মামলার আসামি মঞ্জু কমলাপুরে গ্রেপ্তার

🖊️ নাজমুল হাসান, নরসিংদী প্রতিনিধি

রাজধানীর কমলাপুর রেলস্টেশন এলাকা থেকে হত্যা মামলার আসামি ও জেল পলাতক মঞ্জুর কাদেরকে (৪০) গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ। আজ মঙ্গলবার (৮ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে বিশেষ অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।

ঢাকা রেলওয়ে জেলা পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন গণমাধ্যমকে জানান, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র–জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের দিন নরসিংদী জেলা কারাগার থেকে পালিয়ে যান মঞ্জুর কাদের। এরপর প্রায় ১১ মাস ধরে তিনি ছদ্মবেশে আত্মগোপনে ছিলেন।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে কমলাপুর রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি ভৈরব রেলওয়ে থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলার প্রধান আসামি।

পুলিশ জানায়, ২০২৪ সালের ৬ জুন নরসিংদী রেলওয়ে স্টেশন থেকে ঢাকাগামী ‘ঢাকা মেইল’ ট্রেনে ওঠার সময় দাঁড়ানো নিয়ে ঝুমুর কান্তি বাউল (৪২) নামের এক যাত্রীর সঙ্গে কথা–কাটাকাটিতে জড়িয়ে পড়েন মঞ্জু। একপর্যায়ে তিনি ঝুমুর কান্তিকে মারধর করেন, এতে ঝুমুর অচেতন হয়ে পড়েন এবং পরবর্তীতে মৃত্যুবরণ করেন।

এই ঘটনার পর ভৈরব রেলওয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের হলে মঞ্জুকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়। কিন্তু গত বছরের আগস্টে তিনি কারাগার থেকে পালিয়ে যান। অবশেষে দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর ফের তাঁকে আইনের আওতায় আনল রেলওয়ে পুলিশ।


www.daynik36july.com



আমাদের পেজ লাইক করুন