রৌমারী-জামালপুর হাইওয়েতে ট্রাকচাপায় শিশু হাবিবার মর্মান্তিক মৃত্যু
দেওয়ানগঞ্জ প্রতিনিধি | মোঃ মোখলেছুর রহমান
তারিখ: ০৮ জুলাই ২০২৫ | স্থান: বাঘারচর, দেওয়ানগঞ্জ (জামালপুর)
জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের বাঘারচর সরকার পাড়া এলাকায় ঘটে গেল এক হৃদয়বিদারক দুর্ঘটনা। মাত্র সাত বছর বয়সী এক নিষ্পাপ শিশু মিনি ট্রাকের চাপায় নিহত হয়েছে।
নিহত শিশুর নাম মোছাঃ হাবিবা (৭)। তার বাবার নাম মোঃ হামিদুল রহমান। মঙ্গলবার সকালবেলা বাঘারচর সরকার পাড়া স্কুল মোড় থেকে প্রায় ১০০ মিটার দক্ষিণে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য মতে, একটি মিনি ট্রাক দ্রুত গতিতে এসে শিশুটিকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
এ ঘটনায় এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। শিশুটির পরিবার এবং প্রতিবেশীরা কান্নায় ভেঙে পড়েছেন। স্থানীয়রা জানান, হাবিবা ছিল একটি প্রাণবন্ত, মেধাবী শিশু। এই অকাল মৃত্যু মেনে নেওয়া তাদের জন্য অত্যন্ত কষ্টকর।
আমরা মরহুমা হাবিবার জন্য গভীর শোক ও দোয়া প্রকাশ করছি।
আল্লাহ তাআলা তাঁকে জান্নাতুল ফেরদাউস দান করুন এবং পরিবারকে এই শোক সইবার মতো ধৈর্য দান করুন। আমিন।
www.daynik36july.com