October 29, 2026, 12:16 am
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

মোল্লাহাটে শহীদ বিপ্লবের কবর জিয়ারত করলেন জামায়াতের জেলা আমির

রায়হান শেখ
Oplus_0

মোল্লাহাটে শহীদ বিপ্লবের কবর জিয়ারত করলেন জামায়াতের জেলা আমির

রায়হান শেখ,
মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:

বাগেরহাটের মোল্লাহাট উপজেলার বুড়িগাঙ্গী গ্রামে ২৪ জুলাইয়ের গণঅভ্যুত্থানে শহীদ যুবক বিপ্লব শেখের কবর জিয়ারত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট জেলা আমির মাওলানা রেজাউল করিম।

মঙ্গলবার (৮ জুলাই) সকাল ১১টার দিকে তিনি শহীদ বিপ্লবের কবর জিয়ারত করেন এবং পরে শহীদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি শহীদের মায়ের সঙ্গে হৃদয়গ্রাহী আলাপ করেন এবং পরিবারের প্রতি সমবেদনা ও শ্রদ্ধা জ্ঞাপন করেন।

জিয়ারতের সময় তার সঙ্গে আরও উপস্থিত ছিলেন—জামায়াত মনোনীত বাগেরহাট-১ (ফকিরহাট-মোল্লাহাট-চিতলমারী) আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান, মোল্লাহাট উপজেলা জামায়াতের আমির হাশমত আলী সরদার, উপজেলা যুব সেক্রেটারি মো. পারভেজ মিয়া, গাংনী ইউনিয়ন জামায়াত সভাপতি ফরাজী মিজানুর রহমান, গাওলা ইউনিয়ন যুব সভাপতি রমজান আলী মুন্সি, সদর ইউনিট সেক্রেটারি ইয়াসিন শেখসহ স্থানীয় নেতৃবৃন্দ।

জেলা আমির মাওলানা রেজাউল করিম বলেন,

“বিপ্লব শহীদ হয়েছেন ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার আন্দোলনে। তাঁর আত্মত্যাগ যেন আমাদের চলার পথের আলোকবর্তিকা হয়। আমরা তাঁর স্বপ্ন বাস্তবায়নে বদ্ধপরিকর।”

উল্লেখ্য, শহীদ বিপ্লব ২৪ জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে জীবন উৎসর্গ করেন। তার কবর জিয়ারতের মাধ্যমে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও ইনসাফ প্রতিষ্ঠার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।


www.daynik36july.com



আমাদের পেজ লাইক করুন