October 27, 2026, 4:41 am
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

নাসিরনগরে ১০০ গ্রাম গাঁজাসহ চা দোকানি আটক, মোবাইল কোর্টে ৩ মাসের কারাদণ্ড

মোঃ সাইফুল ইসলাম
Oplus_0

নাসিরনগরে ১০০ গ্রাম গাঁজাসহ চা দোকানি আটক, মোবাইল কোর্টে ৩ মাসের কারাদণ্ড

📝 মোঃ সাইফুল ইসলাম
নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

নাসিরনগরে গাঁজাসহ এক চা দোকানিকে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে তিন মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। সোমবার (৮ জুলাই) রাতে নাসিরনগর সিএনজি স্ট্যান্ড সংলগ্ন এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনা নাছরীন ও থানা পুলিশের যৌথ অভিযানে এ ঘটনা ঘটে।

আটককৃত ব্যক্তির নাম অসিত দেব (৫০)। তিনি নাসিরনগর সদর ইউনিয়নের মৃত সরাজ দেবের ছেলে এবং পেশায় একজন চায়ের দোকানি।

নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরীন বলেন,

> “গোপন সংবাদের ভিত্তিতে রাতের অভিযানে থানার পুলিশের সহযোগিতায় চা দোকানি অসিত দেবকে হাতেনাতে ১০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।”

পরবর্তীতে ঘটনাস্থলেই মোবাইল কোর্টের মাধ্যমে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

এ বিষয়ে নাসিরনগর থানায় একটি মামলা রুজু করা হয়েছে।
স্থানীয়দের মতে, দোকানের আড়ালে অসিত দীর্ঘদিন ধরে মাদক সেবন ও বিক্রয়ের সঙ্গে জড়িত ছিল।

প্রশাসনের এ ধরনের অভিযানে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। মাদক নির্মূলের ধারাবাহিক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

www.daynik36july.com



আমাদের পেজ লাইক করুন