October 27, 2026, 10:42 am
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

অসুস্থ বাবাকে হাসপাতালে নিতে গিয়ে সড়কে প্রাণ গেল বাবা-ছেলের

মোঃ মোখলেছুর রহমান
Oplus_0

অসুস্থ বাবাকে হাসপাতালে নিতে গিয়ে সড়কে প্রাণ গেল বাবা-ছেলের

মোঃ মোখলেছুর রহমান
দেওয়ানগঞ্জ উপজেলা প্রতিনিধি

সিরাজগঞ্জে ঘটে গেল এক হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনা। অসুস্থ বাবাকে হাসপাতালে নিতে গিয়ে ট্রাকচাপায় প্রাণ হারালেন বাবা ও ছেলে। মঙ্গলবার (৮ জুলাই ২০২৫) সকাল সাড়ে ৬টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের চড়িয়া মধ্যপাড়া এলাকায় নুর জাহান হোটেলের সামনে ঘটে এই মর্মান্তিক ঘটনা।

নিহতরা হলেন সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পুরনা বেড়া গ্রামের বাসিন্দা আব্দুল মান্নান খন্দকার (৭০) এবং তার ছোট ছেলে জুয়েল খন্দকার (৩৫)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শারীরিকভাবে অসুস্থ আব্দুল মান্নানকে চিকিৎসার জন্য এনায়েতপুরের খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন তার দুই ছেলে—জুয়েল ও রাসেল। তারা ব্যাটারিচালিত রিকশায় করে রওনা হন। কিন্তু মহাসড়কের খানাখন্দে রিকশাটি স্লিপ করে রাস্তার মাঝখানে উঠে গেলে পেছন দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক তাদের রিকশাকে চাপা দেয়।

ঘটনাস্থলেই নিহত হন আব্দুল মান্নান ও জুয়েল খন্দকার।
স্থানীয়রা আহত অবস্থায় বড় ছেলে রাসেল খন্দকারকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠায়।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি জব্দ করেছি। তবে চালক ও হেলপার দুর্ঘটনার পরপরই পালিয়ে গেছেন।” নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

www.daynik36july.com



আমাদের পেজ লাইক করুন