তারিখ: ০৮ জুলাই, ২০২৫
সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ২৪ কোটি টাকার স্থাবর সম্পত্তি জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ
প্রতিবেদন ডেস্ক:
দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধানে সাবেক মন্ত্রী ও প্রভাবশালী রাজনৈতিক নেতা গোলাম দস্তগীর গাজীর বিরুদ্ধে ২৪ কোটি টাকার অবৈধ সম্পদের তথ্য পাওয়া গেছে। ইতোমধ্যেই তার স্থাবর সম্পত্তি জব্দ এবং ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বলা হচ্ছে, সম্পদের প্রকৃত উৎস গোপন করে অসৎ উপায়ে অর্থ-সম্পদ অর্জন করেছেন তিনি। দুদকের অনুসন্ধানে উঠে আসে, তিনি একাধিক জমি, বিলাসবহুল বাড়ি ও ব্যাংক ব্যালেন্স গোপন রেখেছেন।
আজ মঙ্গলবার (৮ জুলাই) সকালেই তাকে পুলিশ হেফাজতে আদালতে হাজির করা হয়। আদালত তার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আদালত চত্বরে বিপুল সংখ্যক নিরাপত্তা সদস্য মোতায়েন করা হয়।
দুদকের এক কর্মকর্তা জানান, “শুধু ব্যাংক অ্যাকাউন্টেই কয়েক কোটি টাকার লেনদেনের তথ্য রয়েছে, যার কোনো বৈধ উৎস দেখাতে পারেননি তিনি।”
ছবিতে দেখা যায়, হেলমেট ও বডি আর্মার পরিয়ে পুলিশ সদস্যদের কড়া পাহারায় আদালতে নিয়ে যাওয়া হচ্ছে গোলাম দস্তগীর গাজীকে।
এই ঘটনার পর রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে চাঞ্চল্য ও মিশ্র প্রতিক্রিয়া। দুর্নীতির বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির আওতায় এই অভিযান চালানো হয়েছে বলে জানায় প্রশাসন।
আরও পড়ুন:
🖊 প্রতিবেদক: [মোঃ মাসুদুর রহমান
www.daynik36july.com]