October 27, 2026, 3:43 am
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

রাতে চুরি করতে এসে দোকানের ভিতর তালাবদ্ধ হয়ে আটকা পড়লো চার চোর।সকালে গনধোলাই।

জি এম সেলিম ইমরান সাহস
Oplus_0

রাতে চুরি করতে এসে দোকানের ভিতর তালাবদ্ধ হয়ে আটকা পড়লো চার চোর।সকালে গনধোলাই।

জি এম সেলিম ইমরান সাহস
যশোর প্রতিনিধি-

যশোরের ঝিকরগাছা উপজেলার নিশানা মার্কেট এলাকায় অবস্থিত রাসেল টেলিকম নামের একটি মোবাইল দোকানে চুরি করতে এসে এক অভিনব পরিস্থিতির মুখে পড়ে এক সংঘবদ্ধ চোর চক্র। চুরি করতে গিয়ে দোকানের ভেতরেই আটকা পড়ে চক্রের চার সদস্য।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার গভীর রাতে একটি সংঘবদ্ধ মোবাইল চোর চক্রের ছয়জন সদস্য রাসেল টেলিকমে চুরির উদ্দেশ্যে আসে। পরিকল্পনা অনুযায়ী, চক্রের চারজন দোকানের তালা কেটে ভেতরে প্রবেশ করে। বাকি দুইজন বাইরে অবস্থান নেয়, যাতে দরজার তালা পুনরায় বন্ধ করে বাইরে নিরাপত্তা নিশ্চিত করতে পারে। কিন্তু কোনো এক কারণে বাইরে থাকা দুইজন আর তালা খুলে দোকানের ভেতরে থাকা চারজনকে বের করে আনতে পারেনি। ফলে দোকানের ভেতরে আটকা পড়ে যায় তারা।

রবিবার সকাল ৮টার দিকে দোকান মালিক দোকান খুলতে গেলে চুরির আলামত দেখতে পান এবং চিৎকার করলে স্থানীয়রা ছুটে আসেন। ওই সময় দোকান থেকে দুইজন চোর দ্রুত পালিয়ে গেলেও বাকি দুইজনকে জনতা ধরে ফেলে। পরে উত্তেজিত জনতা তাদের মারধর করে এবং পুলিশে খবর দেয়। ধরা পড়া দুই চোর বর্তমানে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

www.daynik36july.com



আমাদের পেজ লাইক করুন