October 29, 2026, 4:25 am
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

নরসিংদীর পলাশে চাঁদাবাজি ও হামলার ঘটনায় যুবদল সভাপতি গ্রেপ্তার, উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি

নাজমুল হাসান
Oplus_0

নরসিংদীর পলাশে চাঁদাবাজি ও হামলার ঘটনায় যুবদল সভাপতি গ্রেপ্তার, উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি

 

📝 নাজমুল হাসান, নরসিংদী প্রতিনিধি

 

নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নে চাঁদাবাজি, হামলা ও লুটপাটের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি ইউনিয়ন যুবদল সভাপতি মনির উজ্জামানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৫ জুলাই) রাতে নরসিংদী সদর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন পলাশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন। জেলা গোয়েন্দা পুলিশের সহায়তায় তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

এর আগে, বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে ডাঙ্গার চরডাঙ্গা এলাকায় অবস্থিত কনফিডেন্স সিমেন্ট কারখানায় ট্রলারযোগে ২৫-৩০ জনের একটি সংঘবদ্ধ দল হামলা চালায়। ওই সময় শ্রমিকদের উপর হামলা, অফিস কক্ষ ভাঙচুর, মালামাল লুটপাট এবং মোবাইল ফোন, ল্যাপটপসহ বিভিন্ন সরঞ্জাম নিয়ে যায়। ঘটনায় সাতজন শ্রমিক আহত হন।

কারখানা কর্তৃপক্ষের অভিযোগ, স্থানীয় কয়েকজন যুবদল নেতা ড্রেজার প্রকল্পে কাজ পাওয়ার জন্য মালিকপক্ষকে চাপ দিচ্ছিলেন। দাবি না মানায় এই পরিকল্পিত হামলা সংঘটিত হয়।

ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ২৬ জনের নাম উল্লেখ করে এবং আরও অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে একটি মামলা দায়ের করে।

ওসি মনির হোসেন বলেন,

> “মামলার প্রধান আসামি মনির উজ্জামানকে আমরা গ্রেপ্তার করেছি। বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।”

এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত মনির উজ্জামান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানের ঘনিষ্ঠ হিসেবে এলাকায় পরিচিত। তার গ্রেপ্তারের পর এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

www.daynik39july.com



আমাদের পেজ লাইক করুন