October 28, 2026, 2:51 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

নালিতাবাড়ী সীমান্তে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বন্য হাতির মৃত্যু: বনবিভাগের তদন্ত চলছে

মোঃ মোখলেছুর রহমান
Oplus_0

নালিতাবাড়ী সীমান্তে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বন্য হাতির মৃত্যু: বনবিভাগের তদন্ত চলছে

প্রকাশিত: ০৬ জুলাই ২০২৫
দেওয়ানগঞ্জ উপজেলা প্রতিনিধি: মোঃ মোখলেছুর রহমান, স্টাফ রিপোর্টার

শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী উত্তর কাটাবাড়ি এলাকায় জেনারেটরের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একটি বন্য হাতির মর্মান্তিক মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটে রোববার (৭ জুলাই) ভোর রাত সাড়ে ৩টার দিকে। বিষয়টি নিশ্চিত করেছেন মধুটিলা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা দেওয়ান আলী।

স্থানীয় সূত্রে জানা যায়, সীমান্তবর্তী এলাকার কিছু কৃষক ফসল রক্ষার জন্য বৈদ্যুতিক বাতি ব্যবহার করে থাকেন। এই বাতি জ্বালাতে তারা বৈদ্যুতিক জেনারেটরের মাধ্যমে সংযোগ স্থাপন করেন। এতে বন্য হাতির দল লোকালয়ে ঢোকার আগেই আলো দেখে দূরে সরে যায়।

শুক্রবার রাতে নাকুগাঁও সীমান্ত এলাকা দিয়ে প্রায় ৮-১০টি বন্য হাতির একটি দল উত্তর কাটাবাড়ি এলাকায় প্রবেশ করে। একপর্যায়ে একটি ১৫ বছর বয়সী মাদি হাতি বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যায়। হাতির মৃত্যুতে আশপাশের হাতিরা চিৎকার-চেঁচামিচি শুরু করে। খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে আসেন।

মধুটিলা রেঞ্জ কর্মকর্তা দেওয়ান আলী জানান,

“সীমান্তবর্তী এলাকায় বিদ্যুতের সংযোগ ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। তারপরও কতিপয় দুষ্কৃতিকারী জেনারেটর ব্যবহার করে অবৈধভাবে সংযোগ দেয়। ধারণা করা হচ্ছে, এ কারণেই হাতিটির মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে। অভিযুক্তদের বিরুদ্ধে বন আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

উল্লেখ্য, বন্য হাতিরা প্রতি বর্ষা মৌসুমে নালিতাবাড়ী ও নাকুগাঁও সীমান্ত দিয়ে লোকালয়ে ঢুকে পড়ে। তবে এ ধরনের মৃত্যু বন্যপ্রাণী সুরক্ষার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে বলে মনে করছেন পরিবেশবাদীরা।

www.daynik36july.com


 



আমাদের পেজ লাইক করুন