July 29, 2026, 6:36 pm
শিরোনাম :
নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের সুস্থতায় দোয়া মাহফিল সবুজ কুড়িগ্রাম গড়তে সবাইকে অন্তত একটি গাছ লাগাতে হবে’: জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ ‎নাসিরনগরের ধরমন্ডলে জাল টাকার নোট সহ গ্রেপ্তার -১ নাসিরনগর উপজেলা যুব এসোসিয়েশন ঢাকার নতুন কমিটি গঠন, ‎ ‎নাসিরনগরে ১০৭ পিস ইয়াবা সহ এক নারী আটক ‎ স্বেচ্ছায় পদত্যাগের পর ‘জোরপূর্বক পদত্যাগের’ অভিযোগ! বরইউড়ি মাদ্রাসার সাবেক অধ্যক্ষকে ঘিরে নতুন বিতর্ক
নোটিশ :

সাতক্ষীরার কলারোয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে জামায়াতের মতবিনিময় সভা অনুষ্ঠিত

শরীফুল ইসলাম
Oplus_0

সাতক্ষীরার কলারোয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে জামায়াতের মতবিনিময় সভা অনুষ্ঠিত

শরিফুল ইসলাম, সাতক্ষীরা প্রতিনিধি:

“সাদাকে সাদা, কালোকে কালো বলুন” — এই বক্তব্যের মধ্য দিয়েই সাংবাদিকদের উদ্দেশ্যে বার্তা দিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের জামায়াত সমর্থিত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ।

শনিবার (৫ জুলাই) বিকেলে কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অডিটোরিয়ামে উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে কলারোয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এই বক্তব্য দেন।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ কামারুজ্জামান এবং সঞ্চালনায় ছিলেন সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম।

অধ্যক্ষ ইজ্জত উল্লাহ বলেন,

“এই জনপদের সকল মানুষ, সকল মত-পথ মিলেই আমাদের কলারোয়া। আমরা ভিন্ন মতের হলেও আমাদের স্বার্থ এক—এ অঞ্চলকে এগিয়ে নেওয়া। সাংবাদিকদের সাথে আমার সম্পর্ক থাকবে আপন ভাইয়ের মতো। আপনাদের লেখনীই পারে এলাকার সমস্যাগুলো কর্তৃপক্ষের নজরে আনতে।”

তিনি আরো বলেন,

“তালা-কলারোয়ার জলাবদ্ধতা মানুষের সৃষ্টি। এটা নিরসনে মিডিয়াকে ভূমিকা রাখতে হবে। রাস্তাঘাটের বেহাল অবস্থাও সংবাদে তুলে ধরুন—কারণ মিডিয়া একটি শক্তি।”

সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি সততার সাথে দায়িত্ব পালন করার আহ্বান জানিয়ে বলেন,

“অনেক সময় একই সংবাদ হুবহু অনেক পত্রিকায় চলে আসে—এটা হওয়া উচিত নয়। যাচাই-বাছাই করে, নিরপেক্ষভাবে সংবাদ পরিবেশন করুন।”

তিনি জানান, জামায়াতের পক্ষ থেকে তাঁকে তালা-কলারোয়া আসনে প্রার্থী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে এবং তিনি নির্বাচনে জয়ী হন বা না-হোন, এ ময়দানেই থাকবেন জনগণের পাশে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল, দুদক পরিচালক ড. খাঁন মুহা. মিজানুল ইসলাম সেলিম, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মো. ওসমান গনী, উপজেলা নায়েবে আমীর প্রভাষক হাফিজুর রহমান, অধ্যক্ষ আশফাকুর রহমান বিপু এবং মাওলানা আহম্মদ আলী প্রমুখ।


 www.daynik36july.com



আমাদের পেজ লাইক করুন