October 29, 2026, 4:38 am
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

ভালুকায় জাতীয় নাগরিক পার্টির অফিস উদ্বোধন ও পরিচিতি সভা অনুষ্ঠিত

বাহার মিয়া
Oplus_0

 


ভালুকায় জাতীয় নাগরিক পার্টির অফিস উদ্বোধন ও পরিচিতি সভা অনুষ্ঠিত

ভালুকা উপজেলা প্রতিনিধি:

ময়মনসিংহের ভালুকা উপজেলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর উপজেলা সাংগঠনিক অফিসের উদ্বোধন ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ জুলাই ২০২৫) বেলা ১১টায় ভালুকা পাঁচ রাস্তার মোড়স্থ ‘মা-বাবা সুপার কমপ্লেক্সে’ পার্টির এই অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব ও এনসিপি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব ডা. জাহেদুল ইসলাম।

পরবর্তীতে অনুষ্ঠিত সংক্ষিপ্ত পরিচিতি সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী মুস্তাফিজুর রহমান এবং সঞ্চালনায় ছিলেন হাবিব জিহাদী।

সভায় প্রধান অতিথির বক্তব্যে ডা. জাহেদুল ইসলাম বলেন,

“মৌলিক সংস্কার ছাড়া জনগণ আর কোনো নির্বাচন মেনে নেবে না। অচিরেই বর্তমান সরকারকে দায়িত্ব নিয়ে ‘জুলাই সনদ’ ঘোষণা করতে হবে।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন—
জাতীয় যুব শক্তি কেন্দ্রীয় কমিটির সংগঠক প্রিন্স শান্ত, উপজেলা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী শাহ মাহতাব উদ্দিন, শেখ মোস্তাক আহমেদ, লোকমান হেকিম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ময়মনসিংহ জেলা কমিটির সংগঠক শেখ মুশফিকুর রহমান অপূর্ব, জেলা সমন্বয় কমিটির সদস্য নুরুল ইসলাম, উপজেলা সমন্বয় কমিটির সদস্য আরাফাত সানী ও নুরুজ্জামান কবির প্রমুখ।

এই অনুষ্ঠানকে ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যুক্ত হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


🖋 প্রকাশনায়: daynik36july.com
 প্রতিবেদন তারিখ: ৫ জুলাই ২০২৫


 



আমাদের পেজ লাইক করুন