October 28, 2026, 5:15 am
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

গজারিয়ায় মিথ্যা সংবাদের প্রতিবাদে বিএনপি নেতার সংবাদ সম্মেলন

দুলাল সরকার
Oplus_0

 

গজারিয়ায় মিথ্যা সংবাদের প্রতিবাদে বিএনপি নেতার সংবাদ সম্মেলন

মোঃ দুলাল সরকার

মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি:

মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলায় মিথ্যা ও উদ্দেশ্যমূলক সংবাদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন বালুয়াকান্দি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির।

শনিবার (৫ জুলাই) বালুয়াকান্দি ইউনিয়নের আড়ালিয়া গ্রামে নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন,
“আড়ালিয়া সংলগ্ন মেঘনা নদীতে নৌযানে চাঁদাবাজির যে অভিযোগ আমাকে জড়িয়ে প্রচার করা হচ্ছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। আমি এই ঘটনার সাথে কোনোভাবেই জড়িত নই।”

তিনি দাবি করেন, কয়েকদিন ধরে একটি কল রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল করা হয়েছে, যা নিয়ে তিনি বলেন,
“ভাইরাল হওয়া কল রেকর্ডটি আমার নয়। সেটি কার, আমি তাও জানি না। প্রতিপক্ষের একটি মহল পরিকল্পিতভাবে আমাকে জড়িয়ে জনমনে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। এ বিষয়ে আমি আইনি পদক্ষেপ গ্রহণ করব।”

সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন,
“সাংবাদিকরা জাতির দর্পণ। আমি বিশ্বাস করি, আপনারা প্রকৃত সত্য তুলে ধরবেন এবং নিরপেক্ষ ও যথাযথ সংবাদ পরিবেশন করবেন।”

সংবাদ সম্মেলনের শেষ পর্যায়ে মনিরুজ্জামান মনির এই অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং জনসাধারণকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানান।

এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বালুয়াকান্দি ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাদল সরকার, বিএনপি নেতা আক্তার হোসেন, ৯নং ওয়ার্ড যুবদলের সভাপতি শামসুদ্দিন প্রধান, বিএনপি নেতা রিপন সরকার প্রমুখ

www.daynik36july.com



আমাদের পেজ লাইক করুন