সাতক্ষীরার তালায় জামায়াতের উদ্যোগে গণসংবর্ধনা ও পথসভা অনুষ্ঠিত
🖋 শরিফুল ইসলাম, সাতক্ষীরা প্রতিনিধি
দৈনিক ৩৬জুলাই-
সাতক্ষীরা জেলার তালা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী তালা উপজেলা শাখার উদ্যোগে শুক্রবার (৪ জুলাই) দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে এক বিশেষ রাজনৈতিক কর্মসূচি।
সকাল ১০টায় উপজেলার শুভাষিনী বাজারে গণসংবর্ধনা ও পথসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য এবং সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) সংসদীয় আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ ইজ্জত উল্লাহ।
পথসভায় আরও বক্তব্য রাখেন:
পথসভা সঞ্চালনা করেন জামায়াত নেতা ও সংগঠক ওয়াহিদুজ্জামান রিপন।
বক্তারা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতিতে জনগণের মৌলিক অধিকার ও ন্যায়বিচার নিশ্চিত করতে ইসলামপন্থী শক্তির ঐক্যবদ্ধ আন্দোলনের প্রয়োজনীয়তা আজ সময়ের দাবি।
দুপুর ১২টায় কলিয়ায় কবর জিয়ারত এবং তালা বাজার জামে মসজিদে জুম্মার নামাজ আদায় করেন নেতৃবৃন্দ। বিকাল চারটায় চালা ডাকবাংলা চত্বরে অনুষ্ঠিতব্য আরেকটি গণসংবর্ধনা ও পথসভা প্রবল বৃষ্টির কারণে কিছুটা বিলম্বে শুরু হয়। এরপরও উপস্থিত নেতা-কর্মীদের উচ্ছ্বাসে ভাটা পড়েনি।
অনুষ্ঠানে শতাধিক নেতা-কর্মী ও স্থানীয় জনগণের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
www.daynik36july.com