বরগুনায় বসতবাড়ি ভাঙচুর ও লুটপাট: প্রশাসনের নীরবতায় আতঙ্কিত অসহায় পরিবার
বরগুনা প্রতিনিধি | দৈনিক ৩৬ জুলাই
বরগুনা সদর উপজেলার পূর্ব সুপ্তি মনসাতলী গ্রামে একটি অসহায় পরিবারের নির্মাণাধীন বসতবাড়িতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদ ও ন্যায় বিচারের দাবিতে শুক্রবার (৪ জুলাই) সন্ধ্যা সাড়ে সাতটায় বরগুনা প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে ভুক্তভোগী পরিবার।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কলেজ শিক্ষার্থী আয়শা লিমা। তিনি জানান, তাদের পরিবার জনৈক বেল্লাতের কাছ থেকে বৈধভাবে জমি ক্রয় করে ফেব্রুয়ারি মাসে ঘর নির্মাণ কাজ শুরু করে। কিন্তু স্থানীয় প্রভাবশালী খলিলুর রহমান পুলিশ নিয়ে এসে কাজ বন্ধ করে দেন এবং থানায় জমির কাগজপত্রসহ উভয় পক্ষকে উপস্থিত হতে বলেন। নির্ধারিত সময়ে ভুক্তভোগীরা থানায় গেলেও, প্রতিপক্ষ হাজির না হয়ে নির্মাণাধীন ঘরে ভাঙচুর চালায় ও ৪ লাখ টাকা লুট করে।
লিমা অভিযোগ করেন, পুলিশকে অবহিত করলেও তারা তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নেয়নি। পরে দুইজনকে আটক করা হলেও প্রভাব খাটিয়ে নৌবাহিনীর সহায়তায় রাতের আঁধারে আসামিদের ছাড়িয়ে নেওয়া হয়। অতিরিক্ত পুলিশ সুপার বিষয়টি তদন্তের দায়িত্ব দিলেও বারবার বাধা ও হুমকির সম্মুখীন হয় ভুক্তভোগীরা।
আয়শা লিমা বলেন, “আমাদের মা-মেয়েদের গণধর্ষণের হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে। ইউএনও সরেজমিন তদন্ত করে অভিযুক্তদের সতর্ক করলেও কোনো পরিবর্তন আসেনি।” ১ জুলাই আয়শা ও তার বোন পরীক্ষা দিতে গেলে বাসায় একা থাকা মায়ের ওপর আবারও হামলা চালানো হয়। নির্মাণাধীন ঘর থেকে রড, সিমেন্টসহ মূল্যবান সামগ্রী লুট করে নেওয়া হয়।
আবুল কালাম বাদী হয়ে বরগুনা পুলিশ সুপারের বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন। মামলায় অভিযুক্তরা হলেন:
এছাড়াও অভিযোগে অজ্ঞাতনামা আরও ৫-৬ জনকে আসামি করা হয়েছে।
ভুক্তভোগী পরিবার দাবি করেছে:
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আবুল কালাম, কলেজ শিক্ষার্থী হাফছা আক্তার চাঁদনী এবং জমি বিক্রেতা বেল্লাত।
সংবাদ সংক্রান্ত তথ্য বা অভিযোগ জানাতে যোগাযোগ করুন: editor@daynik36july.com