আশাশুনিতে জামায়াতের উদ্যোগে অসহায় ও ইয়াতিমদের মাঝে খাবার বিতরণ
শরিফুল ইসলাম, সাতক্ষীরা প্রতিনিধি:
জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে শহীদ, আহত ও পঙ্গুত্ববরণকারীদের স্মরণে সাতক্ষীরার আশাশুনি উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী এক মানবিক উদ্যোগ গ্রহণ করেছে। শুক্রবার (৪ জুলাই) দুপুরে আলহাজ্ব ফজলুর রহমান হাফিজিয়া মাদ্রাসার ছাত্রসহ স্থানীয় দরিদ্র, অসহায়, দুস্থ ও ইয়াতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর আবু মুছা তারিকুজ্জামান, সেক্রেটারী মাওলানা আনওয়ারুল হক, সহ-সেক্রেটারী ডাঃ রোকনুজ্জামানে, অফিস সেক্রেটারী মাওলানা রুহুল কুদ্দুস, বাইতুলমাল সেক্রেটারী মাওলানা শহিদুল ইসলাম, সদর ইউনিয়ন সেক্রেটারী মাওলানা আব্দুল হাই, সাবেক মেম্বার ইয়াকুব আলী সানা, হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক হাফেজ মফিজুল ইসলাম, আইবি ডব্লিউ এফ-এর অর্থ সম্পাদক ইয়াছিন আরাফাত, এবং সাবেক ছাত্রশিবির নেতা শেখ আরিফুল্লাহ সিদ্দিকী।
অনুষ্ঠান শেষে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে প্রাণ হারানো শহীদদের আত্মার মাগফিরাত, আহতদের সুস্থতা এবং পঙ্গুদের ধৈর্য ও শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়
www.daynik36july.com