October 29, 2026, 12:13 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

সুষ্ঠু নির্বাচন ছাড়া গণতন্ত্র সম্ভব নয়: খায়রুল কবির খোকন

মোঃ নাজমুল হাসান
Oplus_0

সুষ্ঠু নির্বাচন ছাড়া গণতন্ত্র সম্ভব নয়: খায়রুল কবির খোকন

নাজমুল হাসান, নরসিংদী প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, “সুষ্ঠু নির্বাচনই শহীদদের আত্মা শান্তি পাবে। চূড়ান্ত বিজয় তখনই হবে, যখন একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জাতীয় সরকার গঠিত হবে। নির্বাচন ছাড়া দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়।”

আজ বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে নরসিংদী পৌর শহরের সাটিরপাড়ার রজনীগন্ধা চত্বরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) জেলা শাখা আয়োজিত “জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান: শোক ও বিজয়ের বর্ষপূর্তি” উপলক্ষে আয়োজিত স্বেচ্ছায় রক্তদান ও ব্লাড গ্রুপিং কর্মসূচির প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

খোকন আরও বলেন, “জুলাই-আগস্টের এই বিজয় চূড়ান্ত নয়, এটি একটি নতুন স্বাধীনতার সূচনা মাত্র। শহীদ আবু সাঈদ তাহমিদসহ যারা গণতন্ত্র পুনরুদ্ধারে আত্মাহুতি দিয়েছেন, তাদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড্যাব নরসিংদী জেলা শাখার সভাপতি ডা. এম. এস. এস. হাসান আল জামীর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:

  • জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী
  • সহ-সভাপতি তোফাজ্জল হোসেন মাস্টার
  • সঞ্চালনায় ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডা. নরুল্লাহ আল মাসুদ

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন:

  • জেলা বিএনপির সহ-সভাপতি আবু সালেহ চৌধুরী, হারুন-অর-রশিদ, এ.কে.এম গোলাম কবির কামাল (সাবেক জিএস)
  • ফারুক উদ্দিন ভূঁইয়া
  • ছাত্র বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান নাহিদ (সাবেক এজিএস)
  • ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক মাহমুদ হোসেন চৌধুরী সুমন (সাবেক এজিএস)
  • সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোকাররম হোসেন ভূঁইয়া
  • গণশিক্ষা বিষয়ক সম্পাদক আবদুর রউফ ফকির রনি প্রমুখ।

www.daynik36july.com



আমাদের পেজ লাইক করুন