October 29, 2026, 4:37 am
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

একটি চক্র দেশে গণতন্ত্রবিনাশী চক্রান্তে লিপ্ত রয়েছে” – শেরপুরে রেজাউল করিম বাদশা

মোঃ মাকসুদুর রহমান ঢাকা
Oplus_0

“একটি চক্র দেশে গণতন্ত্রবিনাশী চক্রান্তে লিপ্ত রয়েছে” – শেরপুরে রেজাউল করিম বাদশা

প্রতিনিধি: সেলিম রেজা, শেরপুর (বগুড়া)
তারিখ: ২ জুলাই ২০২৫

বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেছেন, “একটি চক্র দেশে গণতন্ত্রবিনাশী চক্রান্তে লিপ্ত রয়েছে।”

বুধবার (২ জুলাই) বিকাল সাড়ে চারটায় শেরপুর জেলা পরিষদ অডিটোরিয়ামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য অন্তর্ভুক্তি কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন,

“যারা ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, যারা গুলি চালিয়েছিল এই দেশের স্বাধীনতাকামী মানুষের বুকে, মা-বোনদের সম্ভ্রমহানি করেছিল—আজ তারাই বড় বড় কথা বলছে! তাদের হাতে বাংলাদেশ কখনো নিরাপদ নয়।”

তিনি আরও বলেন,

“বিগত ১৬ বছরে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি দেশের ভোটাধিকার, বাকস্বাধীনতা ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য আন্দোলন চালিয়ে আসছে। এই সময়ে দলের হাজার হাজার নেতাকর্মী গ্রেফতার হয়েছেন, অনেকে খুন ও গুম হয়েছেন। অনেক নেতাকে মাসের পর মাস বাড়িছাড়া থাকতে হয়েছে, পালিয়ে বেড়াতে হয়েছে। তবুও তারা জনগণকে সাহস যুগিয়েছেন।”

তিনি দাবি করেন,

“ছাত্র-জনতার অভ্যুত্থানে অবশেষে ফ্যাসিস্ট হাসিনার পতন ঘটেছে। তবে কিছু মহল এখন এই আন্দোলনের সফলতা এককভাবে নিজের বলে দাবি করছে, যা মোটেও গ্রহণযোগ্য নয়। শেখ হাসিনার পতন কোনো এক মাসের আন্দোলনের ফসল নয়—এটা হলো জনগণের দীর্ঘদিনের সম্মিলিত প্রচেষ্টার ফল।”

নতুন সদস্য অন্তর্ভুক্তির বিষয়ে তিনি বলেন:
“বিএনপি এখন সারা দেশে সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচি চালু করেছে। এর ফলে গণতন্ত্রকামী বিপুল জনগোষ্ঠী, বিশেষ করে তরুণ ও যুবসমাজ, দলের সাথে যুক্ত হবে। গণতন্ত্রের যাত্রা আরও বেগবান হবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরপুর পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুন্ডু,
এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক ফিরোজ আহম্মেদ জুয়েল।

প্রধান বক্তা ছিলেন:
বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ মোশারফ হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:

  • বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কে এম মাহবুবুর রহমান হারেজ
  • বগুড়া জেলা বাস-মিনিবাস কোচ মালিক সমিতির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু
  • সহ-সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল
  • সভাপতি এ কে এম তৌহিদুল আলম মামুন
  • জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সহিদ-উন-নবী সালাম, কে এম খায়রুল বাশার, মোঃ জাহিদুল ইসলাম হেলাল
  • শেরপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফিক
  • নির্বাহী সদস্য আলহাজ্ব শাহ আলম পান্না, হাসানুল মারুফ শিমুল
  • পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম শাহীন প্রমুখ।

অনুষ্ঠানের অংশ হিসেবে আয়োজিত হয় একটি মেডিক্যাল ক্যাম্প।
এতে স্থানীয় জনগণের জন্য বিনামূল্যে চিকিৎসা পরামর্শ ও ওষুধ সরবরাহ করা হয়।



আমাদের পেজ লাইক করুন