July 29, 2026, 9:05 pm
শিরোনাম :
নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের সুস্থতায় দোয়া মাহফিল সবুজ কুড়িগ্রাম গড়তে সবাইকে অন্তত একটি গাছ লাগাতে হবে’: জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ ‎নাসিরনগরের ধরমন্ডলে জাল টাকার নোট সহ গ্রেপ্তার -১ নাসিরনগর উপজেলা যুব এসোসিয়েশন ঢাকার নতুন কমিটি গঠন, ‎ ‎নাসিরনগরে ১০৭ পিস ইয়াবা সহ এক নারী আটক ‎ স্বেচ্ছায় পদত্যাগের পর ‘জোরপূর্বক পদত্যাগের’ অভিযোগ! বরইউড়ি মাদ্রাসার সাবেক অধ্যক্ষকে ঘিরে নতুন বিতর্ক
নোটিশ :

দেওয়ানগঞ্জে সড়ক দুর্ঘটনায় পথচারী শিক্ষক নিহত, আহত আরও একজন

মোঃ মোখলেছুর রহমান
Oplus_0

দেওয়ানগঞ্জে সড়ক দুর্ঘটনায় পথচারী শিক্ষক নিহত, আহত আরও একজন

স্টাফ রিপোর্ট | দেওয়ানগঞ্জ প্রতিনিধি: মোঃ মোখলেছুর রহমান

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় একটি প্রাইভেট কারের চাপায় এক পথচারী শিক্ষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি হলেন আক্কাস মাস্টার (৫৫), পেশায় পোল্লাকান্দি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

ঘটনাটি ঘটে শনিবার (২৮ জুন) ভোর ৫:৩০ মিনিটের দিকে, পোল্লাকান্দি ব্রিজের উপর। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ফজরের নামাজ আদায় শেষে ব্যায়াম করতে বের হন আক্কাস মাস্টার। এ সময় দ্রুতগতির একটি প্রাইভেট কার সজোরে তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

একই দুর্ঘটনায় সামিউল হক (৫৪) নামে আরও একজন পথচারী গুরুতর আহত হন। তিনি একই গ্রামের বাসিন্দা ও অজম উদ্দিনের ছেলে। প্রথমে তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হলেও পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

এ বিষয়ে দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গণমাধ্যমকে জানান, দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে প্রাইভেট কারসহ হুমায়ুন আকন্দ (৩০) নামে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তিনি আরও জানান, ঘটনার তদন্ত চলছে এবং আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

নিহত আক্কাস মাস্টারের মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় বাসিন্দারা তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
📰 আরও আপডেট জানতে চোখ রাখুন – দৈনিক ৩৬ জুলাই



আমাদের পেজ লাইক করুন