October 28, 2026, 5:38 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

কুতুবা ইউনিয়নে বেড়িবাঁধ নির্মাণে অনিয়ম, তদন্তের দাবি

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি

ভোলার বোরহানউদ্দিন উপজেলার কুতুবা ইউনিয়নে চলমান বেড়িবাঁধ নির্মাণকাজে অনিয়মের অভিযোগে সরব হয়ে উঠেছেন এলাকাবাসী। তাঁদের অভিযোগ, নিম্নমানের উপকরণ, নির্ধারিত মান বজায় না রাখা, এবং দায়িত্বপ্রাপ্তদের গাফিলতির কারণে বেড়িবাঁধটি ভবিষ্যতে ভেঙে পড়ার ঝুঁকিতে রয়েছে।

সরেজমিনে দেখা গেছে, সরকারি টেন্ডারের আওতায় নির্মাণাধীন বাঁধে মাটি ও বালুর পরিবর্তে ব্যবহৃত হচ্ছে নিম্নমানের উপাদান। বাঁধের উচ্চতা নির্ধারিত মানের চেয়ে অনেক কম।

স্থানীয় এক সচেতন নাগরিক জানান, “আমাদের কাছে ভিডিও প্রমাণ রয়েছে। আমরা প্রশাসনের জরুরি তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা চাই।”

এ বিষয়ে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। এলাকাবাসীর দাবি, প্রকল্পের স্বচ্ছতা নিশ্চিত করতে দুর্নীতির তদন্ত ও যথাযথ ব্যবস্থা গ্রহণ জরুরি।

 



আমাদের পেজ লাইক করুন