April 16, 2026, 1:33 pm
শিরোনাম :
চলন্ত গাড়িতে ছিনতাইয়ের ঘটনায় এক দুর্ধর্ষ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ রাজধানীর শাপলা চত্বর গণহত্যার মামলার আসামি হচ্ছেন পুলিশের সাবেক আইজিপি মামুন: চিফ প্রসিকিউটর ৪০ লক্ষ টাকার জাল নোটসহ একজনকে গ্রেফতার করেছে ডিএমপির কোতয়ালী থানা পুলিশ যাত্রাবাড়ী থানার অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৯ জন গ্রেফতার যাত্রাবাড়ী থানা পুলিশ কর্তৃক সিরিয়াল রেপিস্ট রাশেদুল ইসলাম রাব্বি গ্রেফতার যাত্রাবাড়ী থানার অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জন গ্রেফতার। রাবিতে বেআইনীভাবে আবাসিক রুমে তল্লাশি বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে বোরহানউদ্দিনে বর্ণাঢ্য আয়োজন বিজন কান্তি সরকারকে তারেক রহমানের বিশেষ সহকারী নিয়োগে রাজবাড়ীতে প্রার্থনা সভা অনুষ্ঠিত পাওনা টাকা চাইতে গেলে পাওনাদারের পরিবারের উপর হামলা, আহত-৬, থানায় মামলা
নোটিশ :

৫ আগস্ট যেভাবে ‘৩৬ জুলাই’ হলো

রিপোর্টারের নাম

উত্তাল পুরো দেশ। ছাত্র-জনতার আন্দোলন তখন শুধু তীব্র থেকে তীব্রতর হচ্ছে। ২০২৪ সালের জুলাই মাসের ৩১ দিন পেরিয়ে চলে আসে আগস্ট। অবশেষে গণ-আন্দোলনের মুখে পতনের সময় ঘনিয়ে আসে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের। ৫ আগস্ট (সোমবার) দুপুরে ব্যাপক জল্পনা শুরু হয়। সেনাপ্রধানের কথায় স্পষ্ট হয় শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের কথা। সঙ্গে সঙ্গে সমগ্র দেশের ছাত্র-জনতা ফেটে পড়ে খুশি ও উচ্ছ্বাসে। সামাজিক যোগাযোগমাধ্যমে লেখা হতে থাকে, ‘স্বাধীনতার দিন। ৩৬ জুলাই।

ক্যালেন্ডারের হিসেবে সেদিন ছিল ৫ আগস্ট। তাহলে ৩৬ জুলাই কেন? আন্দোলনকারীরা বলেন, আন্দোলন চলেছে সমগ্র জুলাই মাসজুড়ে। জুলাইয়ের প্রথম দিকে শুরু হয় কোটা সংস্কার আন্দোলন। এই কোটা সংস্কার আন্দোলন নানা সময়ে বিভিন্ন দফায় চলেছে। শেষ পর্যন্ত যা একদফা দাবিতে রূপ নেয়।

স্বৈরাচারের বিরুদ্ধে ছাত্র-জনতার সেই গণ-আন্দোলনে প্রাণ গিয়েছে বহু শিক্ষার্থীর। সেই কারণেই আগস্ট শুরু হলেও নিজেদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আগস্ট মাসের দিনগুলোকেও জুলাই হিসেবে গণনা করছিলেন আন্দোলনকারীরা।



আমাদের পেজ লাইক করুন