
কবিতা
ঈদের নূর
কলমেঃ এম.ইদ্রিস আমিন
তারিখঃ ১০/০৩/২৬ইং
মোঃ মাহফুজুর রহমান ফরহাদ ইটনা কিশোরগঞ্জ প্রতিনিধি।
রোজার শেষে আকাশজুড়ে
ওঠে রূপালি চাঁদ,
তাকবির ধ্বনি দোলে প্রাণে
জাগে পবিত্র সাধ।
মসজিদমুখী জনতার ঢেউ
শুভ্রতার মেলা,
সিজদায় নত হৃদয়খানি
ভাঙে পাপের খেলা।
শিশুর মুখে হাসির রেখা
নতুন পোশাক পরে,
মায়ের দোয়ায় নূরের ছোঁয়া
নামে ঘরের দ্বারে।
তাকওয়ার পথে চলুক জীবন
নেক আমলের ডোরে,
ঈদের নূরে ভরে উঠুক
মানবতার ঘরে।