বিশেষ প্রতিনিধি,
দৈনিক ৩৬ জুলাই বোরহানউদ্দিন ভোলা।
ভোলা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার) মহোদয়ের দিকনির্দেশনায় এবং অফিসার ইনচার্জ, বোরহানউদ্দিন থানা, ভোলার নেতৃত্বে বোরহানউদ্দিন থানা এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় বোরহানউদ্দিন থানা পুলিশের একটি চৌকস টিম মাদকদ্রব্যসহ এক ব্যক্তিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
অদ্য ০৬ মার্চ ২০২৬ তারিখ ১১:২৫ ঘটিকায় বোরহানউদ্দিন থানার এসআই নিরস্ত্র মোঃ আবু জাফর খান ও তাঁর সঙ্গীয় অফিসার ফোর্সসহ বোরহানউদ্দিন থানাধীন বড়মানিকা ইউনিয়নের ০৩নং ওয়ার্ডস্থ সাজির কাঁচারীর বাড়ীর জুলহাসান ওরফে জুলহাস এর বসত ঘরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অবৈধ্য মাদক ব্যবসায়ী জুলহাসান ওরফে জুলহাস (৫০) কে ২৫০ (দু্ইশত পঞ্চাশ) গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজা এবং গাঁজা বিক্রির নগদ ৫৫০০/- (পাঁচ হাজার পাঁচশত) টাকা’সহ গ্রেফতার করা সহ পরবর্তীতে আসামীর দেওয়া তথ্যমতে একই তারিখ ১২:০৫ ঘটিকায় মানিকার হাট বাজার মসজিদের সামনে জুলহাসান ওরফে জুলহাস এর রবি শস্য ক্ষেতের ভিতর থেকে ০৫ (পাঁচ)টি গাঁজা গাছ আসামীর নিজ হাতে উত্তোলন পূর্ব প্রাপ্ত হইয়া জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামী: মোঃ জুলহাসান ওরফে জুলহাস (৫০), পিতা- মৃত কয়ছর হাং, সাং- বড় মানিকা ০৩নং ওয়ার্ড, থানা- বোরহানউদ্দিন, জেলা- ভোলা
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।