সুমাইয়া আক্তার ( হ্যাপি)
স্টাফ রিপোর্টার দৈনিক ৩৬ জুলাই।
দলের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজনৈতিক নেতা এবং বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে আজ শনিবার ঢাকার ধানমণ্ডির আবাহনী মাঠে ইফতার মাহফিল আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া মো. গোলাম পরওয়ার, সড়ক পরিবহন, রেলপথ ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এই অনুষ্ঠানে যোগ দেন।