মোঃ মাহবুবুর রহমান, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপির মনোনীত প্রার্থী ধানের শীষ প্রতীকের পক্ষে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালন করেছে তারাবো পৌর যুবদল।
শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কর্ণগোপ এলাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রচারণা পরিচালনা করেন সাবেক নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল মোল্লা।
কর্মসূচিতে অংশগ্রহণকারী নেতাকর্মীরা এলাকার বিভিন্ন সড়ক ও অলিগলিতে ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করেন এবং লিফলেট বিতরণ করে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। তারা ভোটারদের সঙ্গে কুশল বিনিময়ও করেন।
এসময় নেতাকর্মীরা বলেন, মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু একজন পরিচ্ছন্ন ও জনবান্ধব নেতা। তিনি এলাকার উন্নয়ন এবং মানুষের অধিকার রক্ষায় সর্বদা সক্রিয় ভূমিকা পালন করেছেন। স্থানীয়রা তাকে সমর্থন জানাচ্ছে এবং বিজয়ী করার প্রতি তাদের উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন তারাবো পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. আরমান মোল্লা, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি রাজন, ৩ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি জুবায়ের চৌধুরী, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান ও মাসুম, পৌর ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক বাবু, যুবদল নেতা বশির আহমেদ রমজান, মো: রাজু মো. আলাউদ্দিনসহ অন্যান্য নেতাকর্মী ও সমর্থকরা।