
নিজস্ব প্রতিবেদক;
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার ৭ নম্বর ওয়ার্ড, ৪ নম্বর আলেকজান্ডার ইউনিয়নের ফারুক মিয়ার বাসায় ঢুকে সন্ত্রাসীরা ওপর হামলা ও ডাকাতির ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার (২৮ ডিসেম্বর ২০২৫) রাত আনুমানিক ১টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ফারুক মিয়ার ছেলে ফয়সাল জানান, রাতে প্রথমে একজন তাদের বাসায় প্রবেশ করলে তিনি বিষয়টি বুঝতে পেরে তাকে আটকানোর চেষ্টা করেন। এসময় হঠাৎ ডাকাত দলের অন্য সদস্যরা ঘরে ঢুকে তাকে, তার স্ত্রী ও বাবাকে অমানবিকভাবে মারধর করে। পরে ডাকাতদল নগদ প্রায় ১০ লাখ টাকা ও ঘরের লকারে রাখা প্রায় ৮ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।
ঘটনার পর ভুক্তভোগী পরিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। বিষয়টি নিশ্চিত করে রামগতি থানার ওসি লিটন দেওয়ান জানান, অভিযোগ পাওয়ার পর তিনি সরেজমিনে গিয়ে তদন্ত করেছেন এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।