প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৮, ২০২৬, ৫:৪৭ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৯, ২০২৫, ৫:০৮ পি.এম
রাতে জরুরি বৈঠক ডেকেছে বিএনপি

নিজস্ব প্রতিবেদক;
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর পর উত্তাল হয়ে উঠেছে পুরো দেশ। এ অবস্থায় বিএনপির দলীয় দুটি কর্মসূচি স্থগিত করা হয়েছে। পাশাপাশি রাতে ডাকা হয়েছে জরুরি সভা।
শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে বিএনপির দায়িত্বশীল সূত্রে জানা গেছে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর দুটি পৃথক কর্মসূচি স্থগিত করা হয়েছে।
দলীয় গুরুত্বপূর্ণ ও জরুরি পরিস্থিতি বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে উল্লেখ করে সূত্র আরও জানায়, রাত সাড়ে ৮টায় গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির এক জরুরি বৈঠক ডাকা হয়েছে।
বৈঠকে ভার্চুয়ালি অংশ নিয়ে সভাপতিত্ব করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, দলীয় সাংগঠনিক বিষয় এবং আসন্ন কর্মসূচি নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এসব বিষয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, পূর্বঘোষিত দুটি কর্মসূচি স্থগিত করা হয়েছে এবং রাতে স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডাকা হয়েছে।
Copyright © 2026 দৈনিক ৩৬ জুলাই. All rights reserved.