কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি;
কিশোরগঞ্জ-১ (সদর–হোসেনপুর) আসনে খেলাফত মজলিসের প্রার্থী ও দলের জেলা শাখার প্রধান উপদেষ্টা শায়খুল হাদিস প্রিন্সিপাল মাওলানা হিফজুর রহমান খান শনিবার সন্ধ্যায় হোসেনপুর উপজেলার বিভিন্ন মাদরাসার আলেম-উলামাদের সঙ্গে মতবিনিময় করেন।
উপজেলা সদরের ধূলিহর দারুল হেদায়াত মাদরাসায় অনুষ্ঠিত এ আলোচনাসভায় সভাপতিত্ব করেন ঢেকিয়া দারুল আবরার মাদরাসার মুহতামিম মাওলানা হেলাল উদ্দিন। প্রধান অতিথি হিসেবে বক্তব্যে মাওলানা হিফজুর রহমান খান এলাকার ধর্মীয় প্রতিষ্ঠান ও সমাজের কল্যাণে একযোগে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানটি পরিচালনা করেন খেলাফত মজলিস জেলার সাংগঠনিক সম্পাদক প্রভাষক হাফেজ মাওলানা আকরাম খন্দকার। সভায় বক্তব্য দেন জেলা শাখার সহ সভাপতি মো. মজিবুর রহমান, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা এমদাদুল্লাহ, প্রশিক্ষণ সম্পাদক মুফাসসির মাওলানা তোফাজ্জল হোসেন, কিশোরগঞ্জ শহর শাখার সভাপতি ও কিশোরগঞ্জ–৩ আসনের প্রার্থী প্রভাষক হাফেজ মাওলানা আতাউর রহমান শাহান এবং রওজাতুল জান্নাত মহিলা মাদরাসার মুহতামিম মুফতি নজরুল ইসলাম।
এ সময় জেলা শাখার সহ সাধারণ সম্পাদক শামীম আহমদ, বায়তুলমাল সম্পাদক মাওলানা অলীউর রহমান, সমাজকল্যাণ সম্পাদক আহমদ ফারুক, শহর শাখার প্রচার সম্পাদক হাফেজ মাওলানা ফুয়াদ মাহমুদ খানসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।