
স্টাফ রিপোর্টার-দৈনিক ৩৬ জুলাই;
ভোলা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ শরীফুল হক মহোদয়ের দিকনির্দেশনায় ও অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা ভোলার তত্ত্বাবধানে ভোলা জেলার সদর থানাধীন ভোলা পৌরসভা এলাকা থেকে ২০০ (দুইশত) পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে ভোলা ডিবি পুলিশের একটি চৌকস টিম।
ইং ২৫-১১-২০২৫ তারিখ ০৮.৩০ ঘটিকার সময় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ভোলার এসআই (নিঃ)/মোঃ আবু ইউসুফ সংঙ্গীয় ফোর্সসহ মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে ভোলা সদর থানাধীন ভোলা পৌরসভা ০৯ ওয়ার্ডস্থ এ্যাপোলো ডায়গনিষ্ট সেন্টারের সামনে পাঁকা রাস্তার উপর থেকে আসামী মোঃ আঃ জলিল খোকন (৩৮), পিতা-আব্দুর রফ, মাতা-মনোয়ারা বেগম, সাং-উত্তর দিঘলী ৪নং ওয়ার্ড, থানা ও জেলা-ভোলাকে ২০০ (দুইশত) পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। আসামীর বিরুদ্ধে মাদক মামলা রুজু করা হয়েছে।