মোঃ সাইফুল ইসলাম, নাসির নগর, (ব্রাক্ষণবাড়ীয়া) প্রতিনিধি,
বৃহস্পতিবার বিকেল পাঁচটার সময় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচির রাষ্ট্র কাঠামো মেরামতের লক্ষে ও ধানের শীষের পক্ষে জনমত গঠনের লক্ষ্যে নাসির নগরের বুড়িশ্বর ইউনিয়ের বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করেন নাসির নগর উপজেলা বিএনপির মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির সহ সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট কামরুজ্জামান মামুন ও নাসির নগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কেএম বশির উদ্দিন তুহিন।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এডভোকেট কামরুজ্জামান মামুনের এই গনজোয়ার বিএনপির নতুন মনোনয়ন নীতির সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ।
১. ত্যাগ ও সংগ্রাম: গণতন্ত্র পুনরুদ্ধারের চলমান আন্দোলনে তাঁর সক্রিয় ভূমিকা ও ত্যাগ দলের কেন্দ্রীয় নেতৃত্বের দৃষ্টি আকর্ষণ করেছে।
সততা ও সুনাম: স্থানীয় জনগণের কাছে ‘ভালো মানুষ’ হিসেবে তাঁর স্বচ্ছ ভাবমূর্তি ও সততা প্রশ্নাতীত।
জনপ্রিয়তা: শ্রীঘর আক্তার নগর বাজারে জনতার ঢলই প্রমাণ করে, ভোটের রাজনীতিতে তিনিই সবচেয়ে জনপ্রিয় প্রার্থী। পথসভার শেষে এডভোকেট কামরুজ্জামান মামুন দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন, “আমরা জনগণের পাশে থাকতে চাই, মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে চাই। গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম আমাদের চলতেই থাকবে।
” এই জনস্রোত এবং এডভোকেট কামরুজ্জামান মামুনের ব্যক্তিত্বের প্রভাবে নাসির নগরের মাটিতে বিএনপি যে পুনরায় শক্তিশালী হয়ে উঠেছে, তা এখন দিনের আলোর মতো স্পষ্ট। প্রকৃতপক্ষে পথসভাটি জনসভায় পরিণত হয়। এডভোকেট কামরুজ্জামান মামুনের পক্ষে তৈরি হয় জনজোয়ার। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে আমরা ফিরিয়ে আনবো স্থিতিশীলতা আমরা গড়ে তুলবো ঐক্য এরই আঙ্গিকে ৩১ দফার লিফলেট আমরা প্রতিটি মানুষের কাছে, বাড়িতে বাড়িতে পৌঁছে দিচ্ছি।
এছাড়াও লিফলেট বিতরণে অংশ নেন, নাসির নগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কেএম বশির উদ্দিন তুহিন, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক বাবু প্রিয়তোষ আচার্য, সদর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন কবির ভুইয়া, উপজেলা যুবদলের সদস্য এমএ মঈন, উপজেলা যুবদল নেতা হুসাইন আহাম্মেদ, তৌফিকুল ইসলাম, শ্রমিকদল নেতা অলিউর রহমান, সেচ্ছাসেবকদল নেতা শামিমুল ইসলাম, মহিলাদল নেত্রী হাসনা হেনা, গুলবাহার বেগম, শহীদ জিয়া স্মৃতি সংসদের যুগ্ম আহবায়ক মোঃ সাইফুল ইসলাম, ছাত্রদলের যুগ্ম আহবায়ক তাকিউল ইসলাম, কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, তরুন দলের সদস্য সচিব নিজাম আলম সহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংঘটনের বহু নেতৃবৃন্দ।