স্টাফ রিপোর্টার:
লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগর উপজেলায় হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে পুনরায় চালু হচ্ছে বেশ কিছু অবৈধ ইটভাটা। হাইকোর্টের নির্দেশে লাইসেন্সবিহীন ৫৮টি ইটভাটা বন্ধের নির্দেশ দেওয়া হলেও স্থানীয়ভাবে কয়েকটি ভাটা পুনরায় চালুর উদ্যোগ নিচ্ছেন ভাটা মালিকরা।
জানা গেছে, এখন পর্যন্ত রামগতি উপজেলার ২৩টি অবৈধ ইটভাটার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আরও ৪টির বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া লাইসেন্সের শর্ত ভঙ্গ করায় ২টি ভাটার বিরুদ্ধেও মামলা হয়েছে।
স্থানীয় সচেতন মহল বলছেন, প্রশাসনের কঠোর নজরদারির অভাবেই আদালতের নির্দেশ অমান্য করে এসব অবৈধ ভাটা পুনরায় চালু হচ্ছে। এতে পরিবেশের পাশাপাশি কৃষিজমিও মারাত্মক ক্ষতির মুখে পড়ছে।