আক্কাস আলী খান
রাজবাড়ী জেলা প্রতিনিধি দৈনিক ৩৬জুলাই
রাজবাড়ী, ১৬ অক্টোবর ২০২৫ :
রাজবাড়ী জেলার এ বছরের এইচএসসি পরীক্ষার ফলাফলে হতাশাজনক চিত্র উঠে এসেছে। জেলার ৪টি কলেজ থেকে একটিও শিক্ষার্থী পাস করতে পারেনি বলে জানিয়েছে শিক্ষা বোর্ডের ফলাফল বিশ্লেষণ সূত্র।
প্রতিষ্ঠানগুলো হলো—
1️⃣ বরাট ভাকলা স্কুল এন্ড কলেজ
(INST: 113426)
2️⃣ মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার কলেজ (INST: 136540)
3️⃣ আব্দুল হালিম মিয়া কলেজ
(INST: 137632)
4️⃣ নূর নেসা কলেজ (INST: 138576)
এই চারটি প্রতিষ্ঠানে অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীই অকৃতকার্য হওয়ায় শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে হতাশা দেখা দিয়েছে। শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, নিয়মিত ক্লাস না হওয়া, শিক্ষক সংকট ও শিক্ষার্থীদের অনাগ্রহ সহ রাজনৈতিক প্রভাব এ ধরনের ফলাফলের জন্য দায়ী।
এ বিষয়ে স্থানীয় শিক্ষাবিদরা মনে করেন, শুধু পরীক্ষার ফল নয়—শিক্ষা ব্যবস্থার সামগ্রিক মানোন্নয়ন এখন সময়ের দাবি।