আক্কাস আলী খান
রাজবাড়ী জেলা প্রতিনিধি দৈনিক ৩৬জুলাই
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় পানিতে ডুবে সাইম (২) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর/২০২৫ ইং) বিকেল ৪টার দিকে উপজেলার ভীমনগর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সাইম ওই গ্রামের সাদ্দাম মিয়ার ছেলে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে শিশুটি বাড়ীতে খেলাধুলা করছিল, খেলাধুলার একপর্যায়ে বাড়ির পাশে একটি পুকুরে পড়ে যায় সাইম। পরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করে পুকুর থেকে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।