মোঃ জোনায়েদ হোসেন জুয়েল
কিশোরগঞ্জ জেলা। প্রতিনিধি দৈনিক ৩৬জুলাই
১৬ অক্টোবর ২০২৫:
কিশোরগঞ্জ শহরজুড়ে বৃহস্পতিবার বিকেলে দেখা গেল বিএনপির নেতাকর্মীদের বিশাল সমাবেশ। জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ-হোসেনপুর) আসনের মনোনয়ন প্রত্যাশী মো. মাজহারুল ইসলামের নেতৃত্বে অনুষ্ঠিত এই মিছিল বিএনপির রাজনীতিতে নতুন গতি সঞ্চার করেছে।
প্রার্থীতা ঘোষণার পরদিনই এমন শক্তিশালী শোডাউন শহরে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। বিকেলে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি জেলা বিএনপির কার্যালয়ের সামনে এসে শেষ হয়। মিছিলে অংশ নেন জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল ও কৃষকদলের শত শত নেতাকর্মী।
দীর্ঘদিন পর বিএনপির এমন গণসমাবেশে শহরজুড়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। স্লোগানে মুখরিত মিছিলের নেতৃত্ব দেন মো. মাজহারুল ইসলাম। তিনি বলেন,আজকের এই বিশাল জনসমুদ্রই প্রমাণ করে—কিশোরগঞ্জের মানুষ গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য প্রস্তুত। আমি জনগণের অধিকার ও ভোটের স্বাধীনতার জন্য সব সময় লড়েছি, ইনশাআল্লাহ ভবিষ্যতেও লড়ব।
তিনি আরও বলেন,
আমাদের লড়াই কেবল নির্বাচনের নয়, এই লড়াই গণতন্ত্র ও জনগণের অধিকার ফিরিয়ে আনার জন্য।
মিছিলে জেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ মো. হাবিবুর রহমান, সহ-সভাপতি মো. আমিরুজ্জামান ও মো. ইসমাইল হোসেন মধু, সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাফিল মিয়া, যুবদল সভাপতি খসরুজ্জামান শরীফ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন, শ্রমিক দল সাধারণ সম্পাদক দিদারুল হক, কারা নির্যাতিত নেতা খায়রুল ইসলাম, সাবেক ছাত্রদল নেতা মারুফসহ হোসেনপুর ও কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, মাজহারুল ইসলামের নেতৃত্বে কিশোরগঞ্জ বিএনপি আরও ঐক্যবদ্ধ ও সংগঠিত হচ্ছে। তার প্রার্থীতা ঘোষণার মধ্য দিয়ে স্থানীয় রাজনীতিতে বিএনপির অবস্থান আরও সুদৃঢ় হবে বলে তারা আশা প্রকাশ করেন।
রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, এই বিশাল মিছিল কিশোরগঞ্জে বিএনপির রাজনীতিতে “নতুন জাগরণ” এর সূচনা করেছে।