আক্কাস আলী খান
রাজবাড়ী জেলা প্রতিনিধি দৈনিক ৩৬জুলাই
রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের বার মল্লিকা( বিশ্বাসপাড়া)গ্রামে সড়ক দুর্ঘটনায় আবু তালহা ৪ নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে স্থানীয় মোঃ জাহিদ হাসান ( যতনের) পুত্র ।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ সোমবার ১৩ অক্টোবর /২০২৫ ইং দুপুরে বাড়ীতে খেলা করছিল ছেলেটি । খেলার ছলে এক সময় শিশু আবু তালহা দৌড়ে রাস্তায় ছুটি আসে , অপর দিক থেকে দূরত্ব গতিতে ছুটে আসে অটো ভ্যান শিশু আবু তালহা ভ্যান চাকার নিচে পরে শেষে গুরুতর আহত হয়।
স্থানীয়রা দ্রুত তাকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থার অবনতি ঘটে। পরে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ।
হাসিখুশি ও মেধাবী এই শিশুর আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়। খেলার সাথী ও প্রতিবেশীরা তাকে হারিয়ে গভীর শোক প্রকাশ করেছেন। গ্রামের মানুষজন জানায়, আবু তালহা ছিল অত্যন্ত ভদ্র, সুন্দর , শান্ত ও আনান্দময় প্রকৃতির শিশু । তার মৃত্যুতে খেলার সাথী ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয়রা জানায়, সড়কে আর কত নিষ্পাপ শিশুদের জীবন নিবে । আমরা এর প্রতিকার চাই ।