মাকসুদুর রহমান
স্টাফ রিপোর্টার ঢাকা । দৈনিক৩৬জুলাই
সংবাদ প্রতিবেদন:
তুরস্কের তোকাত গাজীপাশা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক (Assistant Professor) ড. হাফিজ জামায়াতে ইসলামী বাংলাদেশের আহ্বানে সাড়া দিয়ে স্থায়ীভাবে দেশে ফিরেছেন। তিনি গাজীপুর-৬ আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন।
ড. হাফিজ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে স্নাতকোত্তর সম্পন্ন করেন এবং পরবর্তীতে তুরস্ক সরকারের বৃত্তিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। দীর্ঘদিন ধরে তিনি তুরস্কে শিক্ষকতা করার পাশাপাশি টার্কি জামায়াতের সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন।
তিনি বহুল পঠিত ‘এরদোয়ান: দ্য চেঞ্জ মেকার’ গ্রন্থের লেখক হিসেবেও পরিচিত। একাডেমিক এবং লেখালেখি জগতে তাঁর অবদান ইতোমধ্যেই তরুণ সমাজে অনুপ্রেরণা জাগিয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ড. হাফিজের দেশে ফেরা গাজীপুর-৬ আসনের রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করবে। জামায়াতের তরুণ নেতৃত্বের ধারাবাহিকতা হিসেবে তাঁর এই পদক্ষেপকে দেখা হচ্ছে।
দলীয় সূত্র জানায়, ছাত্রশিবিরের মধ্য দিয়ে রাজনীতিতে উঠে আসা ড. হাফিজকে জামায়াতের “বুদ্ধিবৃত্তিক রাজনীতির নতুন মুখ” হিসেবে তুলে ধরার পরিকল্পনা চলছে।
স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ইতোমধ্যেই তাঁর প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনন্দন জানিয়েছেন—
“অভিনন্দন হাফিজ ভাই, গাজীপুর–৬ আসনের হিসাবনিকাশ উল্টে দেবেন ইনশাআল্লাহ।”