মাকসুদুর রহমান
স্টাফ রিপোর্টার ঢাকা । দৈনিক৩৬জুলাই
ভোলা জেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ২০০ (দুইশত) পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
গত ০৩ অক্টোবর ২০২৫ খ্রিষ্টাব্দ রাত ১১টা ২০ মিনিটের দিকে ভোলা জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ শরীফুল হক এর দিকনির্দেশনায় এবং অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, ভোলার সার্বিক তত্ত্বাবধানে ডিবি পুলিশের একটি চৌকস টিম এ অভিযান পরিচালনা করে।
এসআই (নিঃ) মাহমুদুল হাসান বাপ্পী এর নেতৃত্বে পরিচালিত অভিযানে তজুমদ্দিন থানাধীন চাঁদপুর ইউনিয়নের ০৯ নং ওয়ার্ডস্থ বাশিগো পোলের গোড়ায় থেকে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন –
১️⃣ মোঃ মনির হোসেন (২১), পিতা-মোঃ আলাউদ্দিন, মাতা-পারভীন বেগম।
২️⃣ মোঃ হৃদয় (২২), পিতা-মৃত মোতাহার, মাতা-মাহিনুর বেগম।
উভয়ের স্থায়ী ঠিকানা – হাটশশীগঞ্জ, গোডাউন রোড, ০৫ নং ওয়ার্ড, চাঁদপুর ইউনিয়ন, তজুমদ্দিন, ভোলা।
ডিবি পুলিশের দল তাদের নিকট থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এ ঘটনায় তজুমদ্দিন থানায় নিয়মিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে।
ভোলা জেলা পুলিশ জানায়, সমাজ থেকে মাদক নির্মূলে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
📸 সূত্র: জেলা গোয়েন্দা শাখা (ডিবি), ভোলা।
🗓️ প্রকাশের তারিখ: ০৪ অক্টোবর ২০২৫ খ্রিঃ