নাজমুল হাসান ( নরসিংদী) দৈনিক ৩৬জুলাই
নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনের সাবেক সংসদ সদস্য ও সদ্য সাবেক শিল্পমন্ত্রী এডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ূনের দাফন সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টায় মনোহরদী উপজেলার শুকুর মাহমুদ উচ্চ বিদ্যালয় মাঠে তার দ্বিতীয় জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা শেষে মরহুমকে নিজ গ্রাম ব্রাহ্মণহাটার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এসময় স্থানীয় শত শত মানুষ, রাজনৈতিক নেতাকর্মী ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
এর আগে সোমবার রাজধানীর ধানমন্ডির আজাদ মসজিদে প্রথম জানাযা সম্পন্ন হয়।
গত ২৪ জুলাই অভ্যুত্থানের পর গত বছরের সেপ্টেম্বর মাসে তাকে রাজধানী থেকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে তিনি কারাগারেই ছিলেন। সম্প্রতি কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নরুল মজিদ মাহমুদ হুমায়ূন নরসিংদী-৪ আসন থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন। শেষ দুই মেয়াদে তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন।